ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

পাবনায় ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষে কলেজশিক্ষার্থীসহ নিহত ২

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ১১:১৭:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ১১:১৭:৫৪ পূর্বাহ্ন
পাবনায় ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষে কলেজশিক্ষার্থীসহ নিহত ২
পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। আহতদের অবস্থাও গুরুতর। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল বুধবার (২০ নভেম্বর) রাতে উপজেলার কাশিনাথপুর-কাজিরহাট মহাসড়কের সিন্দুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমিনপুর থানার নয়াবাড়ী গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোটরসাইকেল চালক পরশ হোসেন (১৫) এবং সিন্দুরিয়া গ্রামের মন্টু প্রামানিকের ছেলে ইজিবাইক চালক পুষ্প প্রামানিক (৩৫)। নিহত পরশ পাবনা সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ওসি সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘যাত্রী নিয়ে ইজিবাইকটি কাশিনাথপুর থেকে কাজিরহাটের দিকে যাচ্ছিল।আর মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিন্দুরিয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়।
’ এ বিষয়ে পরে বিস্তারিত বলতে পারব। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানাতে পারেননি ওসি। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা