ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য বন্যার পানিতে ভেসে প্রাণ গেল তিন শিশুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাজিমাত তেজগাঁও কলেজ শিক্ষার্থীর মেয়েকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দিলেন মা প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে ১৬ বছরের কিশোরীকে বাবা-মায়ের খুন! দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাজিমাত তেজগাঁও কলেজ শিক্ষার্থীর

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ১২:৫৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ১২:৫৩:১২ অপরাহ্ন
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাজিমাত তেজগাঁও কলেজ শিক্ষার্থীর

তেজগাঁও কলেজের শিক্ষার্থী শেখ সায়েম হোসেন অভিনীত মনস্তাত্ত্বিক ড্রামা ঘরানার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ধুলোমাখা আয়না আন্তর্জাতিক একাধিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে দেশের জন্য গৌরব বয়ে এনেছে।

গত মঙ্গলবার (৭ জুলাই) মাশরাফি সজীবের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটি প্রকাশিত হয়। এরপর এটি সাউথ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালগ্লোবাল ইন্ডি ফিল্ম অ্যাওয়ার্ডস এবং আমাদের ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল-এর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পুরস্কার অর্জন করে।

তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ সায়েম হোসেন চলচ্চিত্রটিতে মূল চরিত্র সায়েমের ভূমিকায় অভিনয় করেছেন। একজন সাধারণ মানুষের জীবন কীভাবে মাত্র এক মুহূর্তের সিদ্ধান্তে সম্পূর্ণ বদলে যেতে পারে এবং তীব্র মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে জড়িয়ে পড়তে হয়, তা তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। তার বাস্তবসম্মত অভিনয় আন্তর্জাতিক জুরি বোর্ডের বিশেষ প্রশংসা কুড়িয়েছে।

এফনাইন ফিল্মস (F9 Films)-এর ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রে শেখ সায়েম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ম্যানিয়া সাদিয়া, মিনহাজ উদ্দিন নাকিব এবং নেসার আহমেদ। সিনেমাটোগ্রাফি ও সম্পাদনায় ছিলেন এম সাইফুর রহমান এবং ব্যাকগ্রাউন্ড স্কোরে কাজ করেছেন মো. জাহিদুল ইসলাম।

তরুণ এই অভিনয়শিল্পীর বিশ্বমঞ্চে অর্জিত সাফল্য দেশীয় চলচ্চিত্র অঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে।

শেখ সায়েম হোসেনের এই আন্তর্জাতিক স্বীকৃতি তেজগাঁও কলেজ পরিবারের জন্য গর্ব ও আনন্দের বিষয়। শিক্ষক, সহপাঠী ও প্রাক্তন শিক্ষার্থীরা এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে তার প্রতি শুভকামনা জানিয়েছেন। তাদের মতে, এই অর্জন প্রমাণ করে যে তেজগাঁও কলেজ শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, সৃজনশীল ও সাংস্কৃতিক অঙ্গনেও দেশের জন্য উজ্জ্বল প্রতিভা গড়ে তুলছে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য