ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০১:২৬:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০১:২৬:৫৪ অপরাহ্ন
সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য
ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় পুনর্নির্মাণের আলামত পাওয়া গেছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। শনিবার (১১ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ভিত্তিতে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির সহযোগিতায় বিশ্লেষণ করা সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে ইরানের বিভিন্ন স্থাপনায় মেরামত ও পুনর্নির্মাণ কার্যক্রমের সম্ভাব্য আলামত দেখা গেছে। সিএনএনের দাবি, এসব কর্মকাণ্ড জুন মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘনের ইঙ্গিত দিতে পারে।

প্রতিবেদনে তেহরানের কাছে অবস্থিত পারচিন এলাকার একটি স্থানের কথাও উল্লেখ করা হয়েছে, যেখানে অতীতে পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট বিস্ফোরক উপাদান নিয়ে কার্যক্রম পরিচালনার সন্দেহ প্রকাশ করা হয়েছিল। নতুন স্যাটেলাইট চিত্রে সেখানে হামলায় সৃষ্ট গর্ত অস্থায়ীভাবে ঢেকে রাখা, পরে সেগুলো সরিয়ে জাল বসানো এবং কাছাকাছি কংক্রিট মেশানোর ট্রাকের উপস্থিতি দেখা গেছে বলে দাবি করা হয়েছে।

সিএনএনের প্রতিবেদক কেটি পোলগ্লেস বলেন, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে মনে হচ্ছে, ইরান ওই স্থানগুলো মেরামত ও পুনর্নির্মাণের জন্য পদক্ষেপ নিচ্ছিল। বিশেষজ্ঞদের মতে, কংক্রিট মেশানোর ট্রাকের উপস্থিতি গর্তগুলো স্থায়ীভাবে বন্ধ করার প্রস্তুতির ইঙ্গিত হতে পারে।

এ ছাড়া পিক্যাক্স মাউন্টেন এলাকায় অবস্থিত আরেকটি সন্দেহভাজন পরমাণু স্থাপনার টানেলের ভেতরে ট্রাক চলাচলের দৃশ্যও স্যাটেলাইট চিত্রে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের দাবি, এটিও সমঝোতা স্মারকের শর্তের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে, কারণ ওই চুক্তি অনুযায়ী ইরান তাদের পরমাণু কর্মসূচিতে স্থিতাবস্থা বজায় রাখার বিষয়ে সম্মত হয়েছিল। তবে এ বিষয়ে ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম