ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

র‌্যাঙ্কিংয়ে পেছাল আর্জেন্টিনা, উন্নতি ব্রাজিলের

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০৮:৩৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০৮:৩৫:৪২ অপরাহ্ন
র‌্যাঙ্কিংয়ে পেছাল আর্জেন্টিনা, উন্নতি ব্রাজিলের
ফ্রান্সের কাছে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারানোর পর এবার আরও একধাপ অবনবমন হলো আর্জেন্টিনার। স্পেন বেলজিয়ামকে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করায় তারা আর্জেন্টিনাকে টপকে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে উঠে গেছে। তাতে আর্জেন্টিনার একধাপ অবনমন হয়ে নেমেছে তিন নম্বরে। 

বর্তমান লাইভ ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী, ফ্রান্সের সংগ্রহ ১৯৪৮.৯৭ পয়েন্ট। দুইয়ে থাকা স্পেনের পয়েন্ট ১৯৩৪.৭৯। তিনে নেমে যাওয়া আর্জেন্টিনার পয়েন্ট ১৯২৫.১৫। এই তিন দলই ১৯০০+ পয়েন্ট নিয়ে শীর্ষ তিনে রয়েছে। এরপর ১৮৭১.৩৯ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের অবস্থান চারে। বিশ্বকাপ থেকে হতাশ করে বিদায় নেওয়া ব্রাজিলের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। ছয় নম্বর থেকে তারা উঠে এসেছে পাঁচে। তাদের পয়েন্ট ১৮০৪.৯২। 

বিশ্বকাপ চলাকালীন প্রতিটি ম্যাচের ফলাফলের ভিত্তিতে এই র‌্যাঙ্কিং হালনাগাদ হচ্ছে। ফলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে এই অবস্থান আবারও পরিবর্তিত হতে পারে। কারণ শীর্ষ তিন দলই এখনও শিরোপার দৌড়ে রয়েছে। 

র‌্যাঙ্কিংয়ে পেছানো কি আর্জেন্টিনার জন্য শুভ সংকেত?

পরিসংখ্যানের দিক থেকে শীর্ষস্থান হারানো অবশ্যই হতাশার। তবে ফুটবলে একটি কৌতূহলোদ্দীপক কুসংস্কারও রয়েছে। বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত কোনো দলই ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল হিসেবে টুর্নামেন্ট শুরু করে শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি।

বিশ্বকাপের আগে সর্বশেষ ফিফা আন্তর্জাতিক বিরতির পর আর্জেন্টিনা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল। সে সময় ফ্রান্স প্রীতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরে যায় এবং স্পেন ইরাকের সঙ্গে ১-১ গোলে ড্র করে। এই ফলের কারণে দুই দলই গুরুত্বপূর্ণ রেটিং পয়েন্ট হারায়।

অন্যদিকে আর্জেন্টিনা প্রস্তুতি ম্যাচে হন্ডুরাস ও আইসল্যান্ডকে হারিয়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে এবং বিশ্বকাপ শুরুর আগে এক নম্বর দল হিসেবে টুর্নামেন্টে প্রবেশ করে।

এখন পরিস্থিতি বদলে গেছে। ফ্রান্স আবারও র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে। স্পেন দুইয়ে এবং  আর্জেন্টিনা নেমে গেছে তিন নম্বরে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম