ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান
সেমিফাইনালে উঠে পারেদেস ও তাগলিয়াফিকোর বার্তা

‘আমাদের ক্ষুধা এখনো কমেনি’

  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ১২:৩১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ১২:৩১:৫১ অপরাহ্ন
‘আমাদের ক্ষুধা এখনো কমেনি’
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। মাঠের চরম নাটকীয়তা আর রোমাঞ্চকর এই জয়ের পর আর্জেন্টিনার দুই অভিজ্ঞ তারকা লিয়ান্দ্রো পারেদেস ও নিকোলাস তাগলিয়াফিকো সংবাদমাধ্যম ‘দোবলে আমারিজা’র মুখোমুখি হয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন।

ম্যাচের প্রথমার্ধে একটি ফাউলের অপরাধে রেফারি প্রথমে পারেদেসকে হলুদ কার্ড দেখালেও, পরবর্তীতে ভিএআর রিভিউতে সিদ্ধান্ত বদলে যায়। সুইস স্ট্রাইকার ব্রেল এম্বোলোর ডাইভিং প্রমাণিত হওয়ায় পারেদেসের কার্ড বাতিল করে উল্টো এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখান রেফারি।

ম্যাচ শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে মিডফিল্ডার পারেদেস বলেন, ‘আমাদেরকে সবসময়ই (মাঠে) ভুগতে হয়। তবে আমরা যা করছি তা সত্যিই অবিশ্বাস্য; আরও একটি সেমিফাইনাল! আমরা এখন প্রতিনিয়ত এই মুহূর্তগুলো উপভোগ করছি।

আসন্ন সেমিফাইনালে প্রতিপক্ষকে নিয়ে ভাবছেন না জানিয়ে এই আর্জেন্টাইন ৫ নম্বর জার্সিধারী বলেন, ‘আমরা প্রতিপক্ষ কে, তা নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমরা কেবল নিজেদের ম্যাচেই মনোনিবেশ করছি, কারণ আমরা জানতাম এই ম্যাচটি অত্যন্ত কঠিন হতে যাচ্ছিল।

নিজের শারীরিক অবস্থা নিয়ে তিনি যোগ করেন, ‘আমি ভালো আছি। ম্যাচটি ভালোভাবে শেষ করতে পেরেছি, তবে কিছুটা ক্লান্ত।’
সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে থাকা ৩৩ বছর বয়সী লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকোকে ম্যাচের এক পর্যায়ে তুলে নিয়ে নিকোলাস গঞ্জালেসকে মাঠে নামান কোচ। দলের এই গৌরবময় যাত্রা নিয়ে তাগলিয়াফিকো বলেন, ‘আমরা আরও একটি নতুন সেমিফাইনালে পা রাখলাম। গত চার-পাঁচ বছর ধরে আমরা এই পর্যায়ে আসছি, লড়াই করছি এবং আমাদের সেই ক্ষুধা এখনো কমেনি। যেকোনো পরিস্থিতিতে সবসময় সামনে এগিয়ে যাওয়ার এই দলটির জন্য আমি গর্বিত।

দলকে আরও উন্নতি করার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘আমরা আরও ভালো ফুটবল খেলতে চাই এবং গত বিশ্বকাপের সেই চিরচেনা রূপেই ফিরতে চাই। তবে মাঠে যা ঘটছে, বাস্তবতাকে আমাদের মেনে নিতে হবে। আমাদের মূল লক্ষ্যই হলো জয় ছিনিয়ে আনা। বর্তমান ফুটবল দিন দিন আরও সমান ও প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠছে, এখন যে কেউ আপনার বিপক্ষে লড়ে যেতে পারে। সামনে যা আসছে, তা আমাদের জন্য আরও অনেক বেশি কঠিন হবে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ