ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সাথে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাত জেলায় নতুন পুলিশ সুপার একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: হুইপ দুলু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে: প্রধানমন্ত্রী মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সেমিফাইনালে উঠে পারেদেস ও তাগলিয়াফিকোর বার্তা

‘আমাদের ক্ষুধা এখনো কমেনি’

  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ১২:৩১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ১২:৩১:৫১ অপরাহ্ন
‘আমাদের ক্ষুধা এখনো কমেনি’
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। মাঠের চরম নাটকীয়তা আর রোমাঞ্চকর এই জয়ের পর আর্জেন্টিনার দুই অভিজ্ঞ তারকা লিয়ান্দ্রো পারেদেস ও নিকোলাস তাগলিয়াফিকো সংবাদমাধ্যম ‘দোবলে আমারিজা’র মুখোমুখি হয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন।

ম্যাচের প্রথমার্ধে একটি ফাউলের অপরাধে রেফারি প্রথমে পারেদেসকে হলুদ কার্ড দেখালেও, পরবর্তীতে ভিএআর রিভিউতে সিদ্ধান্ত বদলে যায়। সুইস স্ট্রাইকার ব্রেল এম্বোলোর ডাইভিং প্রমাণিত হওয়ায় পারেদেসের কার্ড বাতিল করে উল্টো এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখান রেফারি।

ম্যাচ শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে মিডফিল্ডার পারেদেস বলেন, ‘আমাদেরকে সবসময়ই (মাঠে) ভুগতে হয়। তবে আমরা যা করছি তা সত্যিই অবিশ্বাস্য; আরও একটি সেমিফাইনাল! আমরা এখন প্রতিনিয়ত এই মুহূর্তগুলো উপভোগ করছি।

আসন্ন সেমিফাইনালে প্রতিপক্ষকে নিয়ে ভাবছেন না জানিয়ে এই আর্জেন্টাইন ৫ নম্বর জার্সিধারী বলেন, ‘আমরা প্রতিপক্ষ কে, তা নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমরা কেবল নিজেদের ম্যাচেই মনোনিবেশ করছি, কারণ আমরা জানতাম এই ম্যাচটি অত্যন্ত কঠিন হতে যাচ্ছিল।

নিজের শারীরিক অবস্থা নিয়ে তিনি যোগ করেন, ‘আমি ভালো আছি। ম্যাচটি ভালোভাবে শেষ করতে পেরেছি, তবে কিছুটা ক্লান্ত।’
সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে থাকা ৩৩ বছর বয়সী লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকোকে ম্যাচের এক পর্যায়ে তুলে নিয়ে নিকোলাস গঞ্জালেসকে মাঠে নামান কোচ। দলের এই গৌরবময় যাত্রা নিয়ে তাগলিয়াফিকো বলেন, ‘আমরা আরও একটি নতুন সেমিফাইনালে পা রাখলাম। গত চার-পাঁচ বছর ধরে আমরা এই পর্যায়ে আসছি, লড়াই করছি এবং আমাদের সেই ক্ষুধা এখনো কমেনি। যেকোনো পরিস্থিতিতে সবসময় সামনে এগিয়ে যাওয়ার এই দলটির জন্য আমি গর্বিত।

দলকে আরও উন্নতি করার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘আমরা আরও ভালো ফুটবল খেলতে চাই এবং গত বিশ্বকাপের সেই চিরচেনা রূপেই ফিরতে চাই। তবে মাঠে যা ঘটছে, বাস্তবতাকে আমাদের মেনে নিতে হবে। আমাদের মূল লক্ষ্যই হলো জয় ছিনিয়ে আনা। বর্তমান ফুটবল দিন দিন আরও সমান ও প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠছে, এখন যে কেউ আপনার বিপক্ষে লড়ে যেতে পারে। সামনে যা আসছে, তা আমাদের জন্য আরও অনেক বেশি কঠিন হবে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৮ জেলার ৬৪০ উদ্যোক্তা পাবেন ২০ লাখ টাকা করে

৮ জেলার ৬৪০ উদ্যোক্তা পাবেন ২০ লাখ টাকা করে