ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

পদত্যাগ করতে দলের এমপিদের চাপের মুখে জাস্টিন ট্রুডো

  • আপলোড সময় : ২৫-১০-২০২৪ ০৯:৩৩:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৪ ০৯:৩৩:৫০ পূর্বাহ্ন
পদত্যাগ করতে দলের এমপিদের চাপের মুখে জাস্টিন ট্রুডো
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগ করতে চাপ দিচ্ছেন তাঁর নিজ দল লিবারেল পার্টির কয়েকজন পার্লামেন্ট সদস্য। এ জন্য ২৮ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। লিবারেল পার্টির ওই সদস্যরা বলেছেন, ট্রুডো পদত্যাগ না করলে নিজ দলের মধ্যে সম্ভাব্য বিদ্রোহের মুখে পড়বেন তিনি।গতকাল বুধবার নিজ দলের পার্লামেন্ট সদস্যের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ট্রুডো। সেখানে ২০ জন সদস্য দাবি করেন, কানাডায় আগামী পার্লামেন্ট নির্বাচনের আগে ট্রুডোকে পদত্যাগ করতে হবে। এই সদস্যদের কেউ মন্ত্রিপরিষদের সদস্য নন। এ ছাড়া দুই ডজন আইনপ্রণেতা ট্রুডোকে একটি চিঠি দিয়েছেন। তাতে ২৮ অক্টোবরের মধ্যে তাঁকে পদত্যাগ করতে বলা হয়েছে।

কানাডার পার্লামেন্টে লিবারেল পার্টির ১৫৩ জন সদস্য রয়েছেন। এর অর্থ পার্লামেন্টে দলটির বিদ্রোহী সদস্যদের সংখ্যা তুলনামূলক অনেক কম। এ ছাড়া নির্বাচনের আগে ট্রুডো পদত্যাগ করলে তাঁর পদে বসার জন্য লিবারেল পার্টির কোনো নেতা এখনো এগিয়ে আসেননি।কানাডায় ৯ বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ট্রুডো। এরই মধ্যে তাঁর জনপ্রিয়তায় বড় ধস নেমেছে। কানাডার সংবাদমাধ্যম সিবিসির এক জরিপে দেখা গেছে, আগামী বছরের অক্টোবরে কানাডার সাধারণ নির্বাচনের আগেই জনপ্রিয়তার দিক দিয়ে ২০ পয়েন্ট এগিয়ে আছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি।

এত কিছুর পরও আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও জয়লাভের কথা বলে আসছেন ট্রুডো। বুধবার দলের সদস্যদের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী বৈঠক করেন তিনি। বৈঠকে মন্ত্রিসভার জ্যেষ্ঠ কয়েকজন সদস্য ট্রুডোর প্রতি সমর্থন জানান। কানাডার অভিবাসনবিষয়ক মন্ত্রী মার্ক মিলার আশা প্রকাশ করে বলেন, আগামী নির্বাচনে বিরোধীদলীয় নেতা পিয়েরে পইলিয়েভরের বিরুদ্ধে লড়বেন ট্রুডো।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা