ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৫:৫৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৫:৫৩:৪৮ অপরাহ্ন
বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ
টানা কয়েক দিনের ভারী বৃষ্টির পর আজ থেকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। সংস্থাটি জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে আবারও দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণ শুরু হতে পারে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে আয়োজিত এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক

তিনি বলেন, সোমবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আগামী বুধবার (১৫ জুলাই) পর্যন্ত এ পরিস্থিতি থাকতে পারে। এরপর বৃহস্পতিবার থেকে আবারও ভারী বৃষ্টির প্রবণতা শুরু হবে, যা টানা ১ থেকে ৩ দিন স্থায়ী হতে পারে। তবে এ সময়ের মধ্যেও দেশের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে

ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, গত ২৭ ঘণ্টায় ঢাকায় চলতি বছরের সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে

তিনি আরও বলেন, সোমবার সকাল ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৮ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সামগ্রিকভাবে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও দেশের কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণের ঝুঁকি আগামী কয়েক দিনও বজায় থাকতে পারে

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ