ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের লাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ ন্যাশনাল ব্যাংকে আবেদন শুরু, টাকা তোলা যাবে ১৫ অক্টোবর থেকে নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু সৌদি আরবে বিমানবন্দরে হামলা, বাতিল ঢাকার ৯ ফ্লাইট সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চাই: এলজিআরডি প্রতিমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটক বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেন্দ্রে বসার পর এল নিয়োগ পরীক্ষা স্থগিতের খবর, সড়ক অবরোধ পরীক্ষার্থীদের স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণও করেন সিএনজিচালক সুমন: পুলিশ রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন

বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৫:৫৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৫:৫৩:৪৮ অপরাহ্ন
বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ
টানা কয়েক দিনের ভারী বৃষ্টির পর আজ থেকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। সংস্থাটি জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে আবারও দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণ শুরু হতে পারে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে আয়োজিত এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

তিনি বলেন, সোমবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আগামী বুধবার (১৫ জুলাই) পর্যন্ত এ পরিস্থিতি থাকতে পারে। এরপর বৃহস্পতিবার থেকে আবারও ভারী বৃষ্টির প্রবণতা শুরু হবে, যা টানা ১ থেকে ৩ দিন স্থায়ী হতে পারে। তবে এ সময়ের মধ্যেও দেশের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, গত ২৭ ঘণ্টায় ঢাকায় চলতি বছরের সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, সোমবার সকাল ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৮ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সামগ্রিকভাবে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও দেশের কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণের ঝুঁকি আগামী কয়েক দিনও বজায় থাকতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওয়াল্টনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী

ওয়াল্টনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী