ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের লাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ ন্যাশনাল ব্যাংকে আবেদন শুরু, টাকা তোলা যাবে ১৫ অক্টোবর থেকে নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু সৌদি আরবে বিমানবন্দরে হামলা, বাতিল ঢাকার ৯ ফ্লাইট সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা

দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৮:৪৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৮:৪৭:৫৮ অপরাহ্ন
দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি
আকাশ থেকে তোলা ছবির আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার’। অস্ট্রেলিয়াভিত্তিক এই প্রতিযোগিতায় এবার সেরাদের সেরা হয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী আজিম খান রনি।

রনি এর আগে গতবছর এ প্রতিযোগিতায় সেরা ১০১ আলোকচিত্রীর তালিকায় ঠাঁই পেয়েছিলেন। এ বছর সেরার পুরস্কার জিতে ট্রফির পাশাপাশি পেয়েছেন পাঁচ হাজার মার্কিন ডলার প্রাইজ মানি।

ক্যামেরা নিয়ে রনির পথচলা শুরু ২০০৯ সালে। তখন থেকেই ট্রাভেল, ডকুমেন্টারি, কালচার বা মানুষের দৈনন্দিন জীবনের গল্পগুলো ফ্রেমবন্দি করা তার তীব্র নেশা।

২০০১৫ সালে জীবনের প্রথম ক্যামেরাটি কেনার পর চারপাশকে একটু ভিন্নভাবে, অন্য দৃষ্টিকোণ থেকে দেখার কৌতূহল তাড়া করে।

২০১৮ সালে ড্রোন কেনার পর পৃথিবীর অচেনা এক রূপ নিয়ে ধরা দিলো তার স্ক্রিনে।

ড্রোনের চোখে পৃথিবী দেখার রোমাঞ্চকর যাত্রা শুরুর পর রনি ছবি তোলার এক অদম্য নেশায় এ পর্যন্ত বিশ্বের ১৮টি দেশ ঘুরে বেড়িয়েছেন।

উল্লেখ্য, পুরস্কারজয়ী ছবিটি ভারতের দিল্লির যমুনা ঘাটে তোলা।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী