ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু

আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৯:০২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৯:০২:৩০ অপরাহ্ন
আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন
বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। ঐতিহাসিক এই লড়াইকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন।

আটলান্টা পুলিশ জানিয়েছে, দুই দেশের রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় ম্যাচটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতির সম্ভাবনা থাকায় স্টেডিয়াম ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে আটলান্টা পুলিশ বিভাগ জানায়, সেমিফাইনাল উপলক্ষে শহরজুড়ে জননিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ সদস্য ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। স্টেডিয়াম, বিনোদনকেন্দ্র এবং গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলগুলোতে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে, যাতে দর্শকরা নিরাপদ পরিবেশে খেলা উপভোগ করতে পারেন।

কর্তৃপক্ষের মতে, ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার ফুটবল লড়াই শুধু মাঠের প্রতিদ্বন্দ্বিতাতেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপটও। বিশেষ করে ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ, যা ৭৪ দিন স্থায়ী হয়েছিল, এখনো দুই দেশের সম্পর্কের একটি স্পর্শকাতর অধ্যায় হিসেবে বিবেচিত হয়। ফলে ম্যাচকে ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে ফুটবলপ্রেমীদের নজর এখন আটলান্টার দিকে। বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্যে দুই পরাশক্তির এই লড়াইয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সমর্থকদের মধ্যেও।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল