ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

আসছে শতাব্দীর অন্যতম দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব এলাকায়

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৮:৪১:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৮:৪১:১২ অপরাহ্ন
আসছে শতাব্দীর অন্যতম দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব এলাকায়
একবিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরব। দেশটিতে আগামী বছর বিরল এ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ঘটবে। লাখ লাখ মানুষ এ সূর্যগ্রহণ প্রত্যক্ষ করতে পারবেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের ২ আগস্ট সৌদি আরব একবিংশ শতাব্দীর অন্যতম উল্লেখযোগ্য জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হতে চলেছে। এদিন দেশটির বিস্তীর্ণ এলাকাজুড়ে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। এটি লাখ লাখ বাসিন্দা ও দর্শনার্থী প্রত্যক্ষ করতে পারবেন।

সূর্যগ্রহণের ফলে পশ্চিম ও দক্ষিণ সৌদি আরবের কিছু অংশ প্রায় ছয় মিনিটের জন্য অন্ধকারে ডুবে যাবে। এই অস্বাভাবিক দীর্ঘ সময় বিজ্ঞানী ও আকাশ পর্যবেক্ষকদের সূর্যের করোনা অধ্যয়নের বিরল সুযোগ করে দেবে।

সৌদি আরবের মহাকাশ সংস্থা জানিয়েছে, আভাসহ বিভিন্ন শহরে ছয় মিনিট পর্যন্ত পূর্ণগ্রাস দেখা যেতে পারে। আর জেদ্দা এবং পশ্চিম উপকূলের কিছু অংশে প্রায় পাঁচ মিনিট ৫০ সেকেন্ড স্থায়ী অন্ধকার নেমে আসবে।

স্বাধীনতা ঘোষণার মাঝেই বেলুচিস্তানে হামলা, ৪৫ সেনা নিহত
সংস্থাটি জানিয়েছে, এই ঘটনার ফলে সৌদি আরব সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ও নথিভুক্ত করার জন্য বিশ্বের অন্যতম প্রধান গন্তব্যে পরিণত হবে। এছাড়া প্রতিবেশী দেশ মিশরে সূর্যগ্রহণের সর্বোচ্চ স্থায়িত্ব দেখা যাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বাকি অংশের বাসিন্দারাও আংশিক সূর্যগ্রহণ দেখতে পাবেন। এ সময়ে কিছু অঞ্চলে সূর্যের ৮০ শতাংশ পর্যন্ত ঢেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর সঠিক সময় ও বিস্তৃতি স্থানভেদে ভিন্ন হবে।

সৌদি মহাকাশ সংস্থা জনসাধারণকে এ ঘটনাটি পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে। প্রতিষ্ঠানটি অনুমোদিত গ্রহণ চশমা বা বিশেষ ফিল্টারযুক্ত সরঞ্জাম ছাড়া সরাসরি সূর্যের দিকে না তাকানোর বিষয়ে সতর্ক করেছে।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা বলেছেন, সূর্যগ্রহণের পূর্ণগ্রাস লোহিত সাগরের উপকূল থেকে শুরু হয়ে মক্কা, জেদ্দা, তাইফ, আল-বাহা, খামিস মুশাইত, জাজান এবং নাজরানসহ কয়েক ডজন শহর ও গভর্নরেটের ওপর দিয়ে অতিক্রম করবে।

পূর্ণগ্রাস চলাকালীন দিনের আলো কিছু সময়ের জন্য গোধূলির মতো দেখাবে। এ সময়ে তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ