ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার

মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০৯:৩৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ০৯:৩৬:৪৩ অপরাহ্ন
মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ একাধিক বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে গিয়ে দুইটি বস্তু নিষ্ক্রিয় করেছে।

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন ডিএমপির মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম।

তিনি বলেন, এখন পর্যন্ত বোমা সদৃশ দুইটি বস্তু নিষ্ক্রিয় করা হয়েছে। রাত ৭টার পর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার সংবাদ পেয়ে থানা পুলিশ ও সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যায়। এখনও সেখানে বোমা নিষ্ক্রিয় করার কাজ চলমান রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, সন্ধ্যার পর কে বা কারা মেট্রোরেল স্টেশনের নিচে এসব বোমা সদৃশ বস্তু রেখে যায়। পরে খবর পেয়ে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করার অভিযান শুরু করে। প্রাথমিকভাবে এগুলো কী ধরনের বিস্ফোরক বা ককটেল ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। 

ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করছেন তদন্ত সংশ্লিষ্টরা। ঘটনার প্রকৃত কারণ এবং কারা এসব বিস্ফোরক সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

কমেন্ট বক্স
জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান