ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
 ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ভারতের ঘটনা

প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ১০:৪২:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ১০:৪২:৩৬ পূর্বাহ্ন
প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে
ভারতের উত্তরপ্রদেশে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় ২০ বছর বয়সী এক তরুণীকে হত্যা করার অভিযোগ উঠেছে তাঁর মা, দুই ভাই ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ, হত্যার পর ঘটনাটি অসুস্থতাজনিত মৃত্যু বলে প্রচার করে রাতের মধ্যেই মরদেহ দাহ করা হয়। পরে প্রেমিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, গত শুক্রবার হিমার্ষী নামে ওই তরুণীর প্রেমিক হার্ষিত থানায় গিয়ে অভিযোগ করেন, পরিবারের সদস্যরাই তাঁর প্রেমিকাকে হত্যা করেছেন। তাঁর দাবি, প্রায় দেড় বছরের সম্পর্ক ছিল তাঁদের। কিন্তু ভিন্ন বর্ণের হওয়ায় শুরু থেকেই এই সম্পর্কের বিরোধিতা করে আসছিল হিমার্ষীর পরিবার।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং শুক্রবার রাতেই হিমার্ষীর মা, দুই ভাই ও দুই চাচাসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে। ঘটনাটি হত্যাকাণ্ড কি না এবং এর পেছনে সম্মান রক্ষার উদ্দেশ্য ছিল কি না, সেটিও খতিয়ে দেখছে তদন্তকারীরা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, হিমার্ষী বাড়ি থেকে বের হয়ে একটি দোকানে গেলে সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন তাঁর প্রেমিক। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা সেখানে পৌঁছে দুজনকে মারধর করেন।

হার্ষিত দাবি করেছেন, ওই ঘটনার পরদিনই তাঁর প্রেমিকাকে হত্যা করা হয় এবং প্রমাণ নষ্ট করতে দ্রুত মরদেহ দাহ করা হয়। তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এ ঘটনার পর তাঁর নিজের জীবনও ঝুঁকির মুখে রয়েছে।

কমেন্ট বক্স
 ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ

 ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ