ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস
ভারতের ঘটনা

প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ১০:৪২:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ১০:৪২:৩৬ পূর্বাহ্ন
প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে
ভারতের উত্তরপ্রদেশে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় ২০ বছর বয়সী এক তরুণীকে হত্যা করার অভিযোগ উঠেছে তাঁর মা, দুই ভাই ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ, হত্যার পর ঘটনাটি অসুস্থতাজনিত মৃত্যু বলে প্রচার করে রাতের মধ্যেই মরদেহ দাহ করা হয়। পরে প্রেমিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, গত শুক্রবার হিমার্ষী নামে ওই তরুণীর প্রেমিক হার্ষিত থানায় গিয়ে অভিযোগ করেন, পরিবারের সদস্যরাই তাঁর প্রেমিকাকে হত্যা করেছেন। তাঁর দাবি, প্রায় দেড় বছরের সম্পর্ক ছিল তাঁদের। কিন্তু ভিন্ন বর্ণের হওয়ায় শুরু থেকেই এই সম্পর্কের বিরোধিতা করে আসছিল হিমার্ষীর পরিবার।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং শুক্রবার রাতেই হিমার্ষীর মা, দুই ভাই ও দুই চাচাসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে। ঘটনাটি হত্যাকাণ্ড কি না এবং এর পেছনে সম্মান রক্ষার উদ্দেশ্য ছিল কি না, সেটিও খতিয়ে দেখছে তদন্তকারীরা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, হিমার্ষী বাড়ি থেকে বের হয়ে একটি দোকানে গেলে সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন তাঁর প্রেমিক। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা সেখানে পৌঁছে দুজনকে মারধর করেন।

হার্ষিত দাবি করেছেন, ওই ঘটনার পরদিনই তাঁর প্রেমিকাকে হত্যা করা হয় এবং প্রমাণ নষ্ট করতে দ্রুত মরদেহ দাহ করা হয়। তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এ ঘটনার পর তাঁর নিজের জীবনও ঝুঁকির মুখে রয়েছে।

কমেন্ট বক্স