ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, এ কথা বলেননি ট্রাম্প

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ১১:৫৮:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ১১:৫৮:৫৩ পূর্বাহ্ন
শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, এ কথা বলেননি ট্রাম্প
সামাজিক যোগাযোগমাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের নামে প্রচারিত "শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী" মন্তব্যটি ভিত্তিহীন। সদ্যনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এমন কোনো কথা বলেননি বলে নিশ্চিত করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

বুধবার (২০ নভেম্বর) এএফপি এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়, একটি পডকাস্ট সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু সত্যতা যাচাই করে এএফপি নিশ্চিত করেছে যে, ওই সাক্ষাৎকারে ট্রাম্প বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্য করেননি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে দাবি করা হয়েছিল, ট্রাম্প বলেছেন, "যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি, তাই তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।" ওই পোস্টে একটি ছবি যুক্ত ছিল যেখানে ট্রাম্প ও পডকাস্ট উপস্থাপক প্যাট্রিক বেট-ডেভিডকে আলাপরত অবস্থায় দেখা যায়। ছবির ওপরে বাংলায় লেখা ছিল, "আমি মনে করি হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী: ট্রাম্প।"

এএফপি আরও জানায়, শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে এই ভুয়া দাবি ছড়ানো হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন বলে যে দাবি উঠেছিল, তার সঙ্গে সম্পর্কিত এই গুজব। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শেখ হাসিনার পদত্যাগপত্র তিনি দেখেননি, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

রাষ্ট্রপতির মন্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভকারীরা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিও জানায়।

এএফপির প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, এই ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে ভুল ধারণা তৈরি করা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা