ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৪:৩১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৪:৫০:২৫ অপরাহ্ন
‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

এসিআই হাইজিন প্রোডাক্টস লিমিটেডের নারী হাইজিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ আয়োজিত ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

 

রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত ‘ফ্রিডম ফিয়েস্তা’ শীর্ষক অনুষ্ঠানে বিজয়ীদের স্কুটি ও গোল্ড কয়েন হস্তান্তর করা হয়। একই সঙ্গে গ্রাহকদের ব্যাপক সাড়ার কারণে ক্যাম্পেইনের মেয়াদ আগস্ট ২০২৬ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

 

অনুষ্ঠানে ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী, বক্তা ও শিক্ষাবিদ অফি করিম। তিনি নারী স্বাস্থ্যবিধি সচেতনতায় ফ্রিডমের উদ্যোগের প্রশংসা করেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিআই কনজিউমার বিজনেসের প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলাম, বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমেদ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর মো. নাহিদ নেওয়াজ, জিএম সেলস মিজানুর রহমান, জিএম অপারেশনস দীপঙ্কর বিশ্বাস, ডিএম শেহরিন কামাল, ডিজিএম আকিব আওয়ালসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

অনুষ্ঠানে বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন,

“‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা শুধু পুরস্কারই দিচ্ছি না, বরং গ্রাহকদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের আস্থার সম্পর্ক আরও দৃঢ় করছি। বাংলাদেশের নারীদের নিরাপদ হাইজিন ও সুস্থতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও নারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ নিয়ে আসবে ফ্রিডম।”

 

অনুষ্ঠানের শেষ পর্বে জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম-এর লাইভ পারফরম্যান্স, ম্যাজিক শো এবং স্ট্যান্ড-আপ কমেডির আয়োজন করা হয়।


 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ