ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর সোনারগাঁয়ে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০ র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শুরু মিয়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ আটক ২ এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি! অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা
হবিগঞ্জে ছাত্রদল-এনসিপি সংঘর্ষ

সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ১১:৩৫:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ১১:৩৫:২৭ পূর্বাহ্ন
সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
হবিগঞ্জে ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত প্রায় ১১টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগটি দায়ের করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন।

অভিযোগে নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন- এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, হবিগঞ্জ পৌর এনসিপির আহ্বায়ক নুর আলম চৌধুরী, ফকরুদ্দিন জাকি, মো. আবু হেনা মোস্তফা কামাল, রুহাম গাজী, মাহফুজুর রহমান চৌধুরী, নাহিদুল ইসলাম তারেক, আবু বকর মোহাম্মদ পোলাদ এবং ওয়াদুদ মাহমুদ চৌধুরী (৫৫)।

ফুলবাড়ীতে এনসিপির মিছিল শেষে ছাত্রশক্তি নেতার ওপর হামলার অভি‌যোগ
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনের প্রধান সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, শহিদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং আলোচনা সভায় যোগ দিতে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিলেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি উসকানিমূলক স্লোগান দিতে দিতে তাদের ওপর হামলা চালায়।

অভিযোগে আরও বলা হয়, হামলায় ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরীর ডান কাঁধে লোহার রডের আঘাতে হাড় ভেঙে যায়। এছাড়া মোজাক্কির হোসেন ইমনের মাথায় ইটের আঘাত লেগে তিনি গুরুতর জখম ও রক্তাক্ত হন।

এছাড়া হামলাকারীরা আহতদের কাছে থাকা একাধিক আইফোন (আইফোন ১১, ১৩, ১৪ ও ১৫) এবং নগদ অর্থ ছিনিয়ে নেয় বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

এনসিপি নতুন বন্দোবস্তের নামে ‘ভণ্ডবস্তের’ রাজনীতি করছে: রাশেদ খাঁন
অভিযোগকারী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন বলেন, এনসিপির নেতাকর্মীরা অতর্কিতভাবে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় আমরা হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে জানতে হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ এবং হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ফলে অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

কমেন্ট বক্স
দেড় বছরে হামজা চৌধুরীর প্রায় ৫ হাজার জার্সি বিক্রি

দেড় বছরে হামজা চৌধুরীর প্রায় ৫ হাজার জার্সি বিক্রি