ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ তাহসিফ হত্যা মামলায় গ্রেফতার দীপ ৪ দিনের রিমান্ডে সাজেকে পিসিজেএসএস-ইউপিডিএফের গোলাগুলি এইচএসসির পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা, বন্ধু দীপকে গ্রেফতার ১-২ বিষয়ে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পরীক্ষার সুযোগ: মাহদী আমিন এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ তাহসিফের জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্লাইট বিলম্ব ঢাকার পথে প্রধানমন্ত্রী জুনিয়রের ফোন পেয়ে বাসা থেকে বের হয়ে যান ছেলে: তাহসিফের বাবা মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে অসতর্কভাবে শব্দচয়ন করেছেন আইজিপি: স্বরাষ্ট্রমন্ত্রী  উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসাথে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে: প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে

  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৫:৩৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৫:৩৫:২২ অপরাহ্ন
‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে
দীর্ঘদিন কোরিওগ্রাফার হিসেবে পরিচিতি পাওয়া এডলফ খান এবার অভিনয়ে নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন। নির্মাতা মো. ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। ছবিতে তাকে দেখা যাবে একজন যৌনকর্মীর দালাল চরিত্রে।

শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সিনেমাটির মহরত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এডলফ খানের নাম ঘোষণা করা হয়। এ সময় নির্মাতা মো. ইকবাল জানান, গল্পের গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্য এমন একজন শিল্পীর প্রয়োজন ছিল, যিনি উপস্থিতি ও ব্যক্তিত্ব দিয়ে আলাদা ছাপ রাখতে পারবেন। সেই বিবেচনায় এডলফ খানকে নির্বাচন করা হয়েছে।

নতুন সিনেমায় যুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এডলফ খান। তিনি বলেন, কোরিওগ্রাফির পাশাপাশি অভিনয়ও তার ভালোবাসার জায়গা। ‘গুলশানের চামেলি’তে এমন একটি চরিত্র পেয়েছেন, যেখানে নিজেকে সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপনের সুযোগ রয়েছে। দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

জানা গেছে, ‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম খেলায় শিকার হন। এই চরিত্রে অভিনয় করবেন টালিউডের অভিনেত্রী মধুমিতা সরকার।

সিনেমাটিতে এডলফ খান ও মধুমিতা সরকারের পাশাপাশি আরও অভিনয় করছেন বাংলাদেশের রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানি, আমিন খানসহ দুই বাংলার একঝাঁক তারকা। নির্মাতা আশা করছেন, ব্যতিক্রমী গল্প ও শক্তিশালী চরিত্রের কারণে সিনেমাটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে।

কমেন্ট বক্স