ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্ষমতার ছায়া নয়, পরিশ্রমেই পরিচয়—চা বিক্রি করে সংসার চালান বিএনপি নেতা রুবেল আহমদ ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ
টেকসই সমাধানের লক্ষ্যে জাতীয় জনসংলাপ

‘টেকসই ই-বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ ও উদ্যোগ অপরিহার্য’

  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৮:০৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৮:১২:২৬ অপরাহ্ন
‘টেকসই ই-বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ ও উদ্যোগ অপরিহার্য’
বাংলাদেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতির প্রেক্ষাপটে পরিবেশগত সুশাসন, জবাবদিহিতা এবং টেকসই ই-বর্জ্য ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে আজ ঢাকায় ‘বাংলাদেশে ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনা: টেকসই সমাধানের লক্ষ্যে‘ শীর্ষক একটি জাতীয় জনসংলাপ অনুষ্ঠিত হয়েছে। অধিকারভিত্তিক সংগঠন ভয়েস-এর উদ্যোগে এবং অ্যাসোসিয়েশন ফর প্রগ্রেসিভ কমিউনিকেশনস (এপিসি)-এর সহায়তায় ঢাকায় ওয়াইডাব্লিউসিএ মিলনায়তনে জনসংলাপের আয়োজন করা হয়।

ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১ এর কার্যকারিতার ওপর ভয়েস-এর সাম্প্রতিক মূল্যায়ন প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০ লাখ মেট্রিক টন ই-বর্জ্য উৎপন্ন হয়। বর্তমান ধারা বজায় থাকলে ২০৩৫ সালের মধ্যে এটি ৪৬.২ লক্ষ টনে পৌঁছাতে পারে। তবে বর্তমানে মোট ই-বর্জ্যের মাত্র প্রায় ১০% আনুষ্ঠানিকভাবে পুনঃপ্রক্রিয়াজাত হয়; বাকি অংশ অনানুষ্ঠানিকভাবে ব্যবস্থাপিত হওয়ায় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি হচ্ছে।

অনুষ্ঠানের শুরুতে ভয়েস এর উপ-পরিচালক মুশাররাত মাহেরা বর্তমান ই-বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মূল উপস্থাপনা তুলে ধরেন।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ সোলায়মান হায়দার বলেন, প্রতিটি প্রতিষ্ঠানকে নিজেদের চ্যালেঞ্জ চিহ্নিত করে তা মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা নিতে হবে । টেকসই ই-বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ, অঞ্চলভিত্তিক উদ্যোগ এবং সব অংশীজনের সমন্বিত সহযোগিতা অপরিহার্য ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, বিশেষ করে সৌরবিদ্যুতের সম্প্রসারণের সঙ্গে ই-বর্জ্যের পরিমাণও দ্রুত বাড়বে । এ চ্যালেঞ্জ মোকাবিলায় নিরাপদ পুনর্ব্যবহার ব্যবস্থা, গবেষণা জোরদার, বেসরকারি খাতের অংশগ্রহণ এবং সরকার, শিল্পখাত ও অনানুষ্ঠানিক খাতের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট পরামর্শক তরিত কান্তি বিশ্বাস বলেন, ই-বর্জ্য ব্যবস্থাপনায় শুধু নীতিমালা বা সচেতনতা কার্যক্রম যথেষ্ট নয় । কার্যকর অবকাঠামো, বাস্তবায়ন সক্ষমতা এবং টেকসই অর্থায়নের ব্যবস্থা নিশ্চিত করেই দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিবর্তন আনা সম্ভব ।

ভয়েস-এর নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ তার সমাপনী বক্তব্যে বলেন, ই-বর্জ্য ব্যবস্থাপনা একটি জাতীয় সচেতনতার বিষয়। তাই দেশব্যাপী জনসচেতনতামূলক প্রচারণা জোরদারের পাশাপাশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্যাম্পেইন ও কর্মশালার মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করা প্রয়োজন, যাতে তারা দায়িত্বশীল আচরণ গড়ে তুলে টেকসই ই-বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

সভায় নাগরিক উদ্যোগ, আরণ্যক ফাউন্ডেশন, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশসহ বিভিন্ন রিসাইক্লিং কোম্পানি ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা ই-বর্জ্য ব্যবস্থাপনাকে কার্যকর ও টেকসই করতে সমন্বিত জাতীয় নীতি বাস্তবায়ন, শক্তিশালী মনিটরিং ব্যবস্থা এবং সরকারি-বেসরকারি অংশীজনের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার সুপারিশ করা হয়। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ পুনঃপ্রক্রিয়াজাতকরণ এবং সার্কুলার ইকোনমিভিত্তিক উদ্যোগ জোরদারের মাধ্যমে ই-বর্জ্যকে একটি মূল্যবান সম্পদে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করা হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্ষমতার ছায়া নয়, পরিশ্রমেই পরিচয়—চা বিক্রি করে সংসার চালান বিএনপি নেতা রুবেল আহমদ

ক্ষমতার ছায়া নয়, পরিশ্রমেই পরিচয়—চা বিক্রি করে সংসার চালান বিএনপি নেতা রুবেল আহমদ