ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত ২ হাজার টাকা ছাড়ালো ১২ কেজির সিলিন্ডার লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ নারীদের জন্য আসছে আরও ১০০ পিংক বাস নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩ কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ফের আটক ২৫৪ সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার: স্বাস্থমন্ত্রী

অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল

  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ১১:০৪:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ১১:০৪:০৪ অপরাহ্ন
অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল

অত্যাচার, নিপীড়ন ও নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরা ছবিগুলো যেন ভবিষ্যতে আর ধারণ করতে না হয়—এমন একটি মানবিক ও গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

রোববার ২ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আলাল বলেন, প্রদর্শনীতে থাকা ছবিগুলোতে অত্যাচার, নিষ্পেষণ ও নির্যাতনের যে চিত্র উঠে এসেছে, তা অত্যন্ত বেদনাদায়ক। ভবিষ্যতে যেন এমন ছবি সংগ্রহ ও সংরক্ষণ করতে না হয়, সেই লক্ষ্যেই একটি মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, ছবি শুধু একটি দৃশ্য নয়, এটি ইতিহাস, আবেগ ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। অনেক সময় একটি ছবিই একটি ঘটনা বা সময়কে বিশ্ববাসীর সামনে তুলে ধরে। উদাহরণ হিসেবে তিনি লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত ‘মোনালিসা’ চিত্রকর্মের কথা উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে যারা নির্যাতনের এসব ছবি ধারণ করেছেন, তারা সম্মানের দাবিদার। ফটোসাংবাদিকদের এই উদ্যোগ ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, স্মৃতি একটি জীবন্ত ইতিহাস। অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথ নির্ধারণ করতে হয়। তবে প্রদর্শনীতে এখনও কিছু শূন্যতা রয়েছে, যা ভবিষ্যতে পূরণ করা সম্ভব হবে।

গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রসঙ্গে আলাল বলেন, মতের ভিন্নতা গণতন্ত্রের স্বাভাবিক বিষয়। তবে জাতীয় স্বার্থের প্রশ্নে সবাইকে ঐকমত্যে পৌঁছানোর মানসিকতা রাখতে হবে।

তিনি বলেন, বিএনপি সরকার একটি সামাজিক গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিজীবনের আচরণ ও মূল্যবোধ সমাজে ছড়িয়ে দিতে পারলে গণতান্ত্রিক সংস্কৃতি আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, প্রধানমন্ত্রী প্রেস সচিব সালেহ শিবলী, বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও আলোকচিত্রী।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী