ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০৮:২৭:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ০৮:২৭:৪২ অপরাহ্ন
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা
অআকখ এর আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংসদের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হয়েছে সাহিত্য আড্ডা। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এবং এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন  মাদ্রাসা শিক্ষার্থী সহ সেন্টাল ইউনিভার্সিটির বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

আয়োজনে অআকখ এর নির্বাহী সাগর মল্লিক বলেন, পৃথিবী নির্মাণ হয় গল্পের মাধ্যমে, ভালো গল্প দিয়ে আমরা সবাইমিলে ভালো পৃথিবী নির্মাণ করতে চাই। এই যে সবাইমিলে বললাম, এজন্য ব্যক্তিগত উদ্যোগের থেকে সম্মিলিত উদ্যোগ বেশি প্রয়োজন। এতগুলো সাহিত্য ক্লাব যদি সবাইমিলে একসাথে কাজ করে তবে বড় কিছু করা সম্ভব। সাহিত্যে বিপ্লব হওয়া সম্ভব। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জানান, রুমি আমাদের যে শিক্ষা দেয়, নজরুলও তাই। সাহিত্য আমাদের শুধু মনের কথা বলে না, মনের দরজাও খুলে দেয়। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহি বলেন, আমাদের ক্লাব চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়ের বাইরের শিক্ষার্থীদের সাথে মিশে পাঠচক্র আয়োজনের। এর মধ্য দিয়ে আমরা চিন্তার আদানপ্রদান করতে পারছি। অনেক শিক্ষার্থীরা নিজেদের বই পড়া নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আলিয়া মাদ্রাসার এক শিক্ষার্থী সাহিত্য পাঠে তাদের সীমাবদ্ধতার কথাও বলেন। সর্বশেষে অআকখ এর শেখ ফাতিমা পাপিয়া জানান তারা একত্রে সবাইমিলে সাহিত্য নিয়ে কাজ করে এগিয়ে যাওয়ার প্রত্যায় ব্যক্ত করেন।

এই আড্ডায় মূলত সাহিত্য নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা, তাদের পাঠ এবং প্রতিক্রিয়া শোনা হয়। সাধারণ পাঠকেরা কি ভাবছে, কি পড়ছে এবং সাহিত্য নিয়ে কি করতে চায় সেসব উঠে আসে আজকের আড্ডায়। 

সাহিত্যের মাধ্যমে নাগরিক সচেতনতা এবং গণমানুষের কাছে সাহিত্যকে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে অআকখ। এই সংগঠনের সদস্যরা মনে করেন, সাহিত্যের কাজ  মুলত  সম্পর্ক স্থাপন করা। তাই সাহিত্যকে কেন্দ্র করে দেশের সকল মানুষের মাঝে সুন্দর সম্পর্ক নবায়নে এমন আড্ডা দারুণ ভূমিকা রাখবে বলেও  দাবি করেন তারা। তাদের বিশ্বাস এমন আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা একে অপরের সাথে পরিচিত হতে পারছে, এবং নিয়মিত পাঠচক্রের মাধ্যমে সম্পর্ককে দীর্ঘস্থায়ী হবে। 

গল্প পড়ি, ভালো চিন্তা করি। যত ভালো গল্প, তত ভালো পৃথিবী এই স্লোগানেই জন সাধারণের কাছে পৌছাতে চায় অ আ ক খ । 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত

সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত