ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৬৭১

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৯:৩২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৯:৩২:৩১ অপরাহ্ন
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৬৭১
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭১ জন। নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। সময়ে নতুন করে ৬৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন আক্রান্তদের নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ২৭২ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬২৭ জন। পর্যন্ত সুস্থ হয়েছেন ২৪ হাজার ৩৭৪ জন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে২৪৯ জন। এরপর খুলনায় ১৩৩, রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৮৩, বরিশালে ৭০ এবং ময়মনসিংহে ৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬ এবং আগস্টে এখন পর্যন্ত ২২ জন ডেঙ্গুতে মারা গেছেন।

সবমিলিয়ে, চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৭৬। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ২৬ হাজার। পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা মশা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৬৭১

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৬৭১