ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও আলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও আলি আহমেদ

  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০৯:০৮:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৯:০৮:৩৭ পূর্বাহ্ন
সরাসরি ভোটের মুখোমুখি  মির্জা ফখরুল ও আলি আহমেদ

সাড়ে তিন দশক পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন

সাড়ে তিন দশক পর আবারও একাধিক প্রার্থীর মধ্যে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে বাংলাদেশে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেবেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। ভোট শেষে শুরু হবে গণনা, আর ফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এবারের নির্বাচনে মুখোমুখি হয়েছেন বর্তমান সরকারি দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ড. অলি আহমদ বীর বিক্রম।

১৯৯১ সালের পর এবারই প্রথম একাধিক প্রার্থীর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। এর আগে দীর্ঘ তিন দশক ধরে সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী কর্তা হিসেবে পুরো ভোট প্রক্রিয়া পরিচালনা করছেন। সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ হবে ওপেন ব্যালটে। অর্থাৎ কে কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, তা ভোটকক্ষে উপস্থিত ব্যক্তিদের কাছে দৃশ্যমান থাকবে। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার পরপরই শুরু হবে ভোট গণনা। পুরো প্রক্রিয়াই থাকবে স্বচ্ছতার আওতায়।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট তিনটি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে ড. অলি আহমদের পক্ষে দুটি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি মনোনয়নপত্র ছিল। যাচাই-বাছাই শেষে তিনটিই বৈধ ঘোষণা করা হলেও একই প্রার্থীর দুটি মনোনয়নপত্রের একটি অতিরিক্ত হিসেবে গণ্য হওয়ায় চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন দুই প্রার্থী। ১৮ আগস্ট প্রত্যাহারের শেষ দিনেও কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি।

১৯৯১ সালে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বদরুদ্দোজা চৌধুরী পান ৯২ ভোট।

এবারের নির্বাচনকে ঘিরে দেশ-বিদেশে রয়েছে বিশেষ নজর। দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশনের প্রস্তুতিতেও নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। সিইসি জানিয়েছেন, প্রয়োজনীয় মহড়া ও প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। সেই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন।

সাড়ে তিন দশক পর সরাসরি ভোটের এই আয়োজন শেষ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থায় নতুন কোনো অধ্যায়ের সূচনা করে কি না—সেদিকেই এখন নজর সবার।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরাসরি ভোটের মুখোমুখি  মির্জা ফখরুল ও আলি আহমেদ

সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও আলি আহমেদ