ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে

  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৫:২০:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৫:২০:৪৬ অপরাহ্ন
সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে
সীমান্ত এলাকার দুর্গম ও বিস্তৃত স্থানে জনবল দিয়ে হাতে-কলমে নজরদারি সম্ভব নয় বা সুবিধাজনক নয়— এমন জায়গায় ডিজিটাল সার্ভিল্যান্স, নাইট ভিশন ও থার্মাল ড্রোন ব্যবস্থার মাধ্যমে নজরদারি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেটে ‘সীমান্ত স্কুল অব সার্ভিল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের এই প্রশিক্ষণ বিদ্যালয় প্রতিষ্ঠা এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার যে উদ্যোগ, এটি আমাদের বিজিবি এবং বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য উদ্যোগ।

তিনি বলেন, আমাদের নির্বাচনী ইশতেহার এবং রাষ্ট্রকাঠামো সংস্কার ও মেরামতের অঙ্গীকারের মধ্যে একটি বিষয় ছিল, যেটিকে আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি। আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের একটি মেধানির্ভর, প্রযুক্তিনির্ভর ও জ্ঞাননির্ভর বাংলাদেশ গঠন করতে হবে। আধুনিক বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সেভাবেই একটি মেধা, প্রযুক্তি ও জ্ঞাননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেই লক্ষ্যেই আমাদের সব বাহিনী এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল কার্যক্রম বাড়ানো হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। আমাদের উদ্দেশ্য অনেক দূর পর্যন্ত বিস্তৃত। সে জন্য সীমান্ত এলাকার যেসব দুর্গম ও বিস্তৃত স্থানে জনবল দিয়ে হাতে-কলমে নজরদারি করা সম্ভব নয় বা সুবিধাজনক নয়, সেসব স্থানে ডিজিটাল সার্ভিল্যান্স, নাইট ভিশন এবং থার্মাল ড্রোন ব্যবস্থার মাধ্যমে নজরদারি করা হবে।

তিনি আরও বলেন, এর ফলে আমরা সীমান্তের ওপারে আমাদের কাউন্টারপার্টকে দেখতে পারবো। পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র যেগুলো পাচার হয়ে বাংলাদেশের ভেতরে আসে সেগুলো চিহ্নিত করতে পারবো এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবো। আপনারা একটু আগে এখানে এর একটি ব্যবহারিক প্রদর্শনী দেখেছেন।

প্রশিক্ষণ কার্যক্রমের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এভাবেই এগিয়ে যাব- এভাবে যদি আমাদের সব বাহিনী এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য প্রশিক্ষিত জনবল তৈরি হয়ে যায়। আজ আমরা এখানে এই স্কুলের উদ্বোধন করেছি এবং এর প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা করেছি। প্রাথমিকভাবে সার্ভিল্যান্স ও ড্রোন ওয়ারফেয়ার বিষয়ে আমাদের বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। ভবিষ্যতে এই কার্যক্রম সম্প্রসারণ করে বেসামরিক জনবলকেও প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা