ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৬:১৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৬:১৬:১৬ অপরাহ্ন
আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে ধর্ম প্রতিমন্ত্রী ও গাইবান্ধা-৪ আসনের এমপি শামীম কায়সার লিংকন বলেছেন, আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব। এটা আমাদের দ্বারা কোনোদিন সম্ভব নয়। আমাদেরকে এটা রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে গাইবান্ধা শহরের সার্কুলার রোডের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

এসময় সংরক্ষিত আসন ১, ২,৩ ও ৫ এর সংসদ সদস্য মমতাজ আলো, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ নবী টিটুলসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত।

আলোচনা সভায় মন্ত্রী বলেন, বিএনপি এত বড় একটি রাজনৈতিক দল, সেখানে প্রতিযোগী থাকবে। তবে তা মুখোমুখি নয়। যে যার রাজনৈতিক প্রজ্ঞা, ত্যাগ তিতিক্ষা-প্রচেষ্টা নিয়ে আমরা এগিয়ে যাব। কেউ এগিয়ে যাবে, কেউ কম আগাবে কিন্তু আমরা সবাই ধানের শীষের লোক মনে রাখতে হবে।

তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা থেকে ওয়ার্ড পর্যায়ের প্রত্যেকটি জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থেকে বিজয় ছিনিয়ে আনতে হবে।

এসময় তিনি আরও বলেন, আমরা তো ওই রাজনৈতিক দল না যে নিশি রাতের ভোট করব। এটা আমাদের দ্বারা কোনোদিন সম্ভব নয়। আমাদেরকে এটা রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে।

তিনি বিএনপির ইউপি সদস্য প্রার্থীদের জন্যও ভোটের মাঠে ভোট চাইতে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ভোটের মাঠে আপনারা সবাই মিলে বসে একজন প্রার্থী নির্বাচন করবেন। আমি কথা দিচ্ছি, আমি ওই প্রার্থীর জন্য মানুষের ঘরে ঘরে ভোট চাইতে যাব।

এছাড়া তিনি শেখ হাসিনাকে ফ্যাসিজমের জনক মন্তব্য করে জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে বলেও উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে বিএনপি কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া স্কুল মাঠে গিয়ে শেষ। এরআগে সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হোন।

প্রসঙ্গত, এরআগে সকাল ১১ টার দিকে শহরের ব্রিজ রোডের মডেল মসজিদে আয়োজিত ইসলামী ফাউন্ডেশনের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গাইবান্ধার শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা