ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

মির্জা আব্বাসের স্ট্রোক দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের শিকার: রাশেদ

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ০৩:২৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ০৩:৩১:০৯ অপরাহ্ন
মির্জা আব্বাসের স্ট্রোক দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের শিকার: রাশেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের স্ট্রোককে কোনো দুর্ঘটনা নয়, বরং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের ফল বলে দাবি করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

রাশেদ খান বলেন, পাটওয়ারীর তীর্যক আক্রমণের কারণে মির্জা আব্বাস মৃত্যুর মুখোমুখি চলে গিয়েছিলেন। জাতীয় সংসদে মির্জা আব্বাসের বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি তার শারীরিক অবস্থার কথাও উল্লেখ করেন।

তিনি বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর তীর্যক আক্রমণের কারণে মির্জা আব্বাস ভাইকে মৃত্যুর মুখোমুখি চলে যেতে হয়। জাতীয় সংসদে আজকে (বৃহস্পতিবার) তিনি কাঁদোকাঁদো ভাষায় কথা বলেছেন। পুরো সংসদ তার কথা শুনে স্তব্ধ হয়ে যায়। তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি, নিজে হাঁটতে পারেন না, দেখে পড়লেও ভাষা অস্পষ্ট, এক হাত নাড়াতেও কষ্ট হয়!’

নির্বাচনের আগে নাসীরুদ্দীন পাটওয়ারীর আচরণ নিয়েও অভিযোগ করেন রাশেদ খান। তিনি বলেন, ‘নির্বাচনের আগে নাতির বয়সি নাসীরুদ্দীন পাটওয়ারীর বেয়াদবি তাকে সহ্য করতে হয়েছে! নির্বাচনের পরেও তার মানসিক অত্যাচার থেকে মির্জা আব্বাস ভাই রেহাই পাননি।’

মির্জা আব্বাস হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার প্রতিকৃতি তৈরি করে বক্সিং করারও অভিযোগ করেন রাশেদ খান। তিনি বলেন, ‘এমনকি হাসপাতালের বিছানায় থাকা অবস্থায় মির্জা আব্বাস ভাইয়ের প্রতিকৃতি বানিয়ে বক্সিং করে এই জঘন্য পাটওয়ারী।’

অসুস্থতার জন্য কাউকে সরাসরি দায়ী করা যায় না—এমন যুক্তির প্রসঙ্গ তুলে রাশেদ খান দাবি করেন, দীর্ঘদিনের ব্যক্তিগত আক্রমণ ও মানসিক যন্ত্রণার কারণে মির্জা আব্বাস স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

রাশেদ বলেন, ‘অনেকে বলতে পারেন, অসুস্থতার জন্য কাউকে দায়ী করা যায় না। এটি সত্য। তবে দিনের পর দিন ব্যক্তিগত আক্রমণ ও মানসিক যন্ত্রণার কারণে স্ট্রোকের জন্য অবশ্যই দায়ী করা যায়।’

মির্জা আব্বাসের রাজনৈতিক ভূমিকার কথাও তুলে ধরেন বিএনপির এই বলেন, ‘যেখানে ঢাকার বুকে দাপটের সঙ্গে মির্জা আব্বাস ভাই রাজনীতি করেছেন, ৯০-এর গণঅভ্যুত্থানের সময় ঢাকাকে সংগঠিত করেছেন, ১৬ বছর অসংখ্যবার কারাবরণ করেছেন। সেই তাকে ওসমান হাদী হত্যার সঙ্গে জড়িয়ে অপবাদ ও হাসপাতালে তার ওপর মব করা হয়েছে। এগুলো তিনি মেনে নিতে পারেননি।’

দীর্ঘদিনের মানসিক যন্ত্রণার কারণেই মির্জা আব্বাস স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে দাবি করেন রাশেদ খান। তার অভিযোগ, মির্জা আব্বাসের বর্তমান শারীরিক অবস্থার পেছনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ব্যক্তিগত আক্রমণ দায়ী।

রাশেদ বলেন, ‘দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ভুগে শেষমেশ স্ট্রোকের কবলে পড়ে আজকের এই করুণ পরিণতি ভোগ করছেন। মির্জা আব্বাস ভাইয়ের স্ট্রোক কোনো দুর্ঘটনা নয়, নাসীরুদ্দীন পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের শিকার তিনি।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী

প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী