ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

৯ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরানের স্ত্রী বুশরা বিবি

  • আপলোড সময় : ২৫-১০-২০২৪ ০৯:৪০:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৪ ০৯:৪০:২৫ পূর্বাহ্ন
৯ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরানের স্ত্রী বুশরা বিবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি প্রায় ৯ মাস পর বৃহস্পতিবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করেছে।এর আগে গতকাল বুধবার ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) রাষ্ট্রীয় উপহার কেনাবেচা (তোশাখানা) সংক্রান্ত একটি নতুন মামলায় বুশরা বিবির জামিন মঞ্জুর করেন। সেই রায়ের ভিত্তিতে আজ একটি বিশেষ আদালত তাঁর মুক্তির নির্দেশ দেন।পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের স্ত্রীকে ইসলামাবাদের দুর্নীতিসংক্রান্ত একটি আদালত তোশাখানা মামলায় গত ৩১ জানুয়ারি ১৪ বছরের কারাদণ্ড দেন। তখন একই মামলায় ইমরান খানকেও সমান মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। একই দিন বুশরা বিবিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পরে বুশরা বিবিকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পাঠানো হয়। একই কারাগারে গত বছরের ৫ আগস্ট থেকে আটক রয়েছেন ইমরান খান। তাঁকেও তোশাখানা মামলায় কারাগারে পাঠানো হয়েছিল।গত ১৩ জুলাই ইমরান ও বুশরাকে ওই তোশাখানা মামলায় গ্রেপ্তার করা হয়। একই দিন ইদ্দত বা ইসলামি বিধিবহির্ভূত নিকাহর মামলায় তাঁদের খালাস দেওয়া হয়। পরের দিন কারাবন্দী ইমরান খানকে গত ৯ মের এক ডজন মামলায় আবার ‘গ্রেপ্তার’ করা হয়।

ইমরান ও বুশরার বিরুদ্ধে ১৪ কোটি রুপি মূল্যের রাষ্ট্রীয় উপহার বিক্রির বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছিল। ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালে বিভিন্ন দেশের নেতাদের থেকে এসব উপহার পেয়েছিলেন, কিন্তু তা রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে বিক্রি করে দিয়েছিলেন।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে