ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর সোনারগাঁয়ে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০ র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শুরু মিয়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ আটক ২ এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি! অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু

সোনারগাঁয়ে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০

  • আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০৭:৪৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০৭:৪৮:০৯ অপরাহ্ন
সোনারগাঁয়ে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর ভবনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, চর ভবনাথপুরের একটি ২০ শতাংশ জমি নিয়ে মোস্তাক আহমেদ ও বকুল মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমিটি নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান এবং সেখানে অস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে বলে দাবি মোস্তাকের।

শনিবার দুপুরে মোস্তাক আহমেদ ও তাঁর পরিবারের সদস্যরা বিরোধপূর্ণ জমির পাশে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে মোস্তাক আহমেদ, তাঁর ভাই গোফরান উদ্দিন, ভাবি পারভীন ও লাইলী এবং ভাতিজা ইমন ও ইমরুলসহ কয়েকজন আহত হন।

মোস্তাক আহমেদ অভিযোগ করেন, হামলায় কয়েকজন আহত হওয়ার পাশাপাশি তাঁর স্বর্ণের চেইনও ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বকুল মিয়া। তাঁর দাবি, সংঘর্ষে তাঁদের পক্ষেরও চারজন আহত হয়েছেন। তাঁর ভাই রাসেল গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তাঁদের পক্ষ থেকেও থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, জমি নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বিরোধ নিষ্পত্তির সুযোগ দেওয়া হলেও তা না মেনে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর