ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর সোনারগাঁয়ে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০ র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শুরু মিয়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ আটক ২ এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি! অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ভিসার নিয়মে আসছে বড় পরিবর্তন

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৭:৪২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৭:৪২:৫৩ অপরাহ্ন
চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ভিসার নিয়মে আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চলতি মাসের ১৫ তারিখ থেকে ভিসার নিয়মে বড় পরিবর্তন আসছে। 

এতদিন শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে নিজেদের পড়াশোনার পুরো সময়টা জুড়ে বৈধভাবে থাকার সুবিধা পেতেন। তবে এখন থেকে সেই প্রচলিত নিয়মটি তুলে দেওয়া হচ্ছে। 

এর বদলে শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ের ওপর ভিত্তি করে একটি নির্দিষ্ট সময়সীমার জন্য দেশটিতে থাকার অনুমতি দেওয়া হবে। ফর্ম আই-টোয়েন্টি বাসার্টিফিকেট অব এলিজিবিলিটি ফর ননইমিগ্র্যান্ট স্টুডেন্ট স্ট্যাটাসফর্মে পড়াশোনার যে সময়সীমা উল্লেখ থাকবে, তার ওপর ভিত্তি করেই এই মেয়াদ নির্ধারিত হবে। তবে কোনোভাবেই এই মেয়াদ চার বছরের বেশি হতে পারবে না।

এই পরিবর্তনের ফলে শিক্ষার্থীদের দেশ ছাড়ার নিয়মেও বড় প্রভাব পড়ছে। এতদিন পড়াশোনা বা প্রশিক্ষণ শেষ করার পর যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য ৬০ দিন সময় পাওয়া যেত। নতুন নিয়মে সেই সময় কমিয়ে মাত্র ৩০ দিন করা হয়েছে। 

এই স্বল্প সময়ের মধ্যে শিক্ষার্থীকে হয় যুক্তরাষ্ট্র ছাড়তে হবে, নতুবা অন্য কোনো বৈধ উপায়ে স্ট্যাটাস পরিবর্তন করে নিতে হবে। তবে আগের মতো এবারও ক্লাস শুরুর অন্তত ৩০ দিন আগে দেশটিতে প্রবেশ করার সুযোগ বহাল রয়েছে।
কিছু শিক্ষার্থীর জন্য এই সময়সীমায় বিশেষ কড়াকড়ি রাখা হয়েছে। যেমন ইংরেজি ভাষা শিখতে যাওয়া শিক্ষার্থীরা সর্বোচ্চ ২৪ মাস এবং পাবলিক হাই স্কুলের শিক্ষার্থীরা স্কুল ছুটিসহ সব মিলিয়ে কেবল ১২ মাস সময় পাবেন। 

নির্ধারিত সময়ের মধ্যে যদি কারও পড়াশোনা শেষ না হয়, তবে তাকে অতিরিক্ত সময়ের জন্য আবেদন করতে হবে। এর জন্য নির্ধারিত ফরম পূরণ, ফি প্রদান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। এছাড়া যাদের ভিসার মেয়াদ আছে, তারা চাইলে দেশ ঘুরে আসার মাধ্যমে নতুন করে মেয়াদের অনুমতি নিতে পারেন। 

সবমিলিয়ে যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থীদের এখন থেকে পড়াশোনার সময়সীমা এবং কাগজপত্রের বিষয়ে অনেক বেশি সতর্ক সচেতন থাকতে হবে।
 

কমেন্ট বক্স
দেড় বছরে হামজা চৌধুরীর প্রায় ৫ হাজার জার্সি বিক্রি

দেড় বছরে হামজা চৌধুরীর প্রায় ৫ হাজার জার্সি বিক্রি