ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর সোনারগাঁয়ে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০ র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ১০:১০:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ১০:১০:২০ পূর্বাহ্ন
ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র
 রাশিয়ার কাছ থেকে তেল কেনা দেশগুলোর ওপর এমন শাস্তিমূলক শুল্ক আরোপের সুযোগ রেখে ‘রাশিয়া নিষেধাজ্ঞা আইন’ বিল পাস হয়েছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে।

বুধবার প্রতিনিধি পরিষদে ভোটাভুটিতে বিলটির পক্ষে ভোট পড়ে ২৬২টি, বিপক্ষে ১৫৯টি। ভোট দেন ৪২১ জন প্রতিনিধি। এর আগে বিলটি সিনেটেও পাস হয়েছিল। এখন এটি যাবে হোয়াইট হাউসে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলে আইনে পরিণত হবে বিলটি।

আইনটি কার্যকর হলে রাশিয়ার কাছ থেকে নিয়মিত বিপুল পরিমাণ তেল কেনা দেশগুলোর পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে পারবে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দাবি, রুশ জ্বালানি তেল কেনার মাধ্যমে এসব দেশ মস্কোর অর্থনীতিকে শক্তিশালী করছে এবং ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করতে সহায়তা করছে।

ভারত ও চীনের পাশাপাশি তালিকায় রয়েছে হাঙ্গেরি, আজারবাইজান, তুরস্ক, স্লোভাকিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাজাখস্তান ও কিরগিজস্তান।

‘রাশিয়া নিষেধাজ্ঞা আইন’-এর অন্যতম প্রধান প্রস্তাবক ছিলেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। গত ৭ আগস্ট সিনেটে বিলটি পাস হওয়ার চার দিন পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র

ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র