রাশিয়ার কাছ থেকে তেল কেনা দেশগুলোর ওপর এমন শাস্তিমূলক শুল্ক আরোপের সুযোগ রেখে ‘রাশিয়া নিষেধাজ্ঞা আইন’ বিল পাস হয়েছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে।
বুধবার প্রতিনিধি পরিষদে ভোটাভুটিতে বিলটির পক্ষে ভোট পড়ে ২৬২টি, বিপক্ষে ১৫৯টি। ভোট দেন ৪২১ জন প্রতিনিধি। এর আগে বিলটি সিনেটেও পাস হয়েছিল। এখন এটি যাবে হোয়াইট হাউসে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলে আইনে পরিণত হবে বিলটি।
আইনটি কার্যকর হলে রাশিয়ার কাছ থেকে নিয়মিত বিপুল পরিমাণ তেল কেনা দেশগুলোর পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে পারবে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দাবি, রুশ জ্বালানি তেল কেনার মাধ্যমে এসব দেশ মস্কোর অর্থনীতিকে শক্তিশালী করছে এবং ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করতে সহায়তা করছে।
ভারত ও চীনের পাশাপাশি তালিকায় রয়েছে হাঙ্গেরি, আজারবাইজান, তুরস্ক, স্লোভাকিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাজাখস্তান ও কিরগিজস্তান।
‘রাশিয়া নিষেধাজ্ঞা আইন’-এর অন্যতম প্রধান প্রস্তাবক ছিলেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। গত ৭ আগস্ট সিনেটে বিলটি পাস হওয়ার চার দিন পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
Mytv Online