ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর
ইসির বিধিমালা সংশোধন

‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৬:৩৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৬:৩৩:১২ অপরাহ্ন
‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট
জাতীয় সংসদ নির্বাচনে ‘নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮’ সংশোধন করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় বহুল ব্যবহৃত ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে সংসদ নির্বাচনের জন্য মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হয়েছে। একই সাথে কোনো আসনে একক প্রার্থী থাকলে ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে ব্যালটে ‘না’ প্রতীক অন্তর্ভুক্ত করার বিধান রাখা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

রাষ্ট্রপতির ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর ৯৪ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে কমিশন এই সংশোধনী এনেছে। সংশোধিত বিধিমালার ৯ নম্বর বিধির ১ নম্বর উপবিধির পরিবর্তে নতুন বিধান প্রতিস্থাপন করা হয়েছে। নতুন নিয়মে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিধির অন্যান্য শর্ত সাপেক্ষে রিটার্নিং কর্মকর্তা স্থগিতকৃত প্রতীক ব্যতীত নির্ধারিত তালিকা থেকে প্রাপ্যতা অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন।

ইসির সংশোধিত তালিকায় থাকা সংরক্ষিত ১২০টি প্রতীকের মধ্যে রয়েছে- আনারস, আপেল, আম, আলমিরা, ঈগল, উট, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ট্রাক, ট্রাক্টর, ডাব, ড্রেসিং টেবিল, ঢেঁকি, তারা, ফুলের মালা, বই, বক, বটগাছ, বাইসাইকেল, বাঘ, রকেট, রিকশা, রেল ইঞ্জিন, লাঙল, লিচু, শাপলা কলি, উদীয়মান সূর্য, একতারা, কবুতর, কম্পিউটার, কলম, কলস, কলার ছড়ি, কাঁচি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কুঁড়ে ঘর, কুড়াল, কুমির, কুলা, কেটলি, কোদাল, খেজুর গাছ, ঘোড়া, চশমা, চাকা, চাবি, চিংড়ি, চিরুনি, চেয়ার, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টর্চ লাইট, টিউবওয়েল, টেবিল, টেবিল ঘড়ি, টেবিল ল্যাম্প, টেলিফোন, টেলিভিশন, তালা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেওয়াল ঘড়ি, দোতলা বাস, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙ্গর, পাগড়ি, পানির ট্যাপ, পালকি, প্রজাপতি, ফুলের ঝুড়ি, ফুটবল, ফুলকপি, বালতি, বেবী টেক্সি, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব, মই, মগ, ময়ূর, মশাল, মাইক, মাছ, মাথাল, মিনার, মোটরগাড়ি (কার), মোটরসাইকেল, মোড়া, মোবাইল ফোন, মোমবাতি, মোরগ, সিংহ, সিঁড়ি, সূর্যমুখী ফুল, সেলাই মেশিন, সোনালী আঁশ, সোফা, হরিণ, হাঁস, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা, হেলিকপ্টার, হ্যান্ডশেক এবং নতুন যুক্ত হওয়া ‘না’ প্রতীক। 

তবে দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্যবাহী প্রতীক ‘নৌকা’ বর্তমানে স্থগিত তালিকায় রাখা হয়েছে।

নির্বাচনী আর্থিক লেনদেন ও ব্যয় নির্বাহের ক্ষেত্রেও নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, তফসিল-১ এর ফরম-১ এর তৃতীয় অংশে প্রার্থীর নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি প্রার্থীর নিয়োজিত নির্বাচনি এজেন্টের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ব্যবহারের সুযোগ যুক্ত করা হয়েছে।

এ ছাড়া প্রার্থীদের দাখিল করা হলফনামার বিধানেও সংশোধন আনা হয়েছে। নতুন নিয়মে প্রার্থীর স্বামী বা স্ত্রী, সন্তান এবং অন্যান্য নির্ভরশীলদের আয়কর সংক্রান্ত তথ্য দাখিলের বাধ্যবাধকতা শিথিল করে তা ‘ঐচ্ছিক’ হিসেবে গণ্য করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনি জটিলতা এড়াতে ফৌজদারি মামলার তথ্যের ক্ষেত্রে ‘অভিযুক্ত’ শব্দের সুস্পষ্ট ব্যাখ্যা সংযোজন করা হয়েছে। 

নতুন ব্যাখ্যা অনুযায়ী, ‘অভিযুক্ত’ বলতে কেবল সেই আসামিকে বোঝাবে, যার বিরুদ্ধে আদালত কর্তৃক আনুষ্ঠানিকভাবে অভিযোগ বা চার্জ গঠন করা হয়েছে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আবারও মাহমুদ আব্বাসকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

আবারও মাহমুদ আব্বাসকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র