ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

হজের নিবন্ধন ২৪ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৬:৫৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৬:৫৩:২২ অপরাহ্ন
হজের নিবন্ধন ২৪ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ
২০২৭ সালের হজে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যেই নির্ধারিত সময়ের মধ্যে হজ নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার ৯ সেপ্টেম্বরের চিঠির পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের হজে গমনেচ্ছুদের নিবন্ধনসংক্রান্ত বিজ্ঞপ্তি ব্যাংকগুলোর অবগতির জন্য পাঠানো হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম গত ২৭ জুলাই থেকে শুরু হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর এ কার্যক্রম শেষ হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানোর সুযোগ নেই।

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানাতে হবে। পাশাপাশি চূড়ান্ত হজযাত্রীর সংখ্যার বিপরীতে সৌদি আরবের পূর্বের অর্থ প্রেরণ, চিকিৎসা পরীক্ষা, ফিটনেস সনদ, টিকা প্রদান, প্রশিক্ষণসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারিত রয়েছে। এর মধ্যে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৯৬ জন নিবন্ধন করেছেন। সব মিলিয়ে এ পর্যন্ত নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ৩ হাজার ৭৮১ জন।

সৌদি সরকারের নির্দেশনা অনুসারে নির্ধারিত সময়ের মধ্যেই হজ নিবন্ধন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সার্কুলারের বিষয়বস্তু সম্পর্কে অবহিত করার জন্য অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত

সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত