ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

আবারও মাহমুদ আব্বাসকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৭:০২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৭:০২:২৮ অপরাহ্ন
আবারও মাহমুদ আব্বাসকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র
আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টির সাথে পরিচিত একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো জাতিসংঘের বার্ষিক এই সমাবেশে সশরীরে যোগ দিতে বাধা পেলেন আব্বাস। গত বছর সদস্য দেশগুলো ভিডিওর মাধ্যমে তার অংশগ্রহণের অনুমোদন দেওয়ার পর দূর থেকে অধিবেশনে বক্তব্য দিয়েছিলেন তিনি।

মাহমুদ আব্বাসকে ভিসা না দেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কর্মকর্তাদের এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সদস্যদের ওপর ভিসা বিধিনিষেধও বাড়ানোর ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

ওয়াশিংটনের অভিযোগ, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও পিএলও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে এবং শান্তির সম্ভাবনাকে ক্ষুণ্ন করছে।

গত বছরও একই ধরনের ভিসা নিষেধাজ্ঞার আওতায় আব্বাস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সরাসরি উপস্থিত হতে পারেননি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত

সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত