ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

বিপিএল ফিক্সিংয়ের দায়ে সাবেক ফ্র্যাঞ্চাইজি মালিকসহ নিষিদ্ধ ২

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৭:৩৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৭:৩৪:১১ অপরাহ্ন
বিপিএল ফিক্সিংয়ের দায়ে সাবেক ফ্র্যাঞ্চাইজি মালিকসহ নিষিদ্ধ ২
বিপিএলের দুই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে দুর্নীতিবিরোধী একাধিক নিয়ম ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক মো. আব্দুল কাইয়ুম রাশেদ এবং দলের সাবেক কর্মকর্তা মো. আমিন খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিসিবির এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

এতে বলা হয়েছে, বিপিএলের বিগত দুটি আসরকে কেন্দ্র করে ‘দুর্নীতিমূলক আচরণ, দুর্নীতি সংক্রান্ত তথ্য প্রকাশে ব্যর্থতা, দুর্নীতিবিরোধী তদন্তে সহযোগিতা না করা এবং তদন্ত কাজে বাধা বা বিলম্ব ঘটানোর অভিযোগের ভিত্তিতে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট (বিসিবিআইইউ)-এর তদন্তের পর এই অভিযোগগুলো আনা হয়েছে।

বিপিএলের ১২তম আসরে চট্টগ্রাম রয়্যালসের মালিকানায় থাকা রাশেদের বিরুদ্ধে আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালার আওতায় চারটি অভিযোগ আনা হয়েছে। ম্যাচের ফলাফল, গতিপথ বা পরিচালনায় প্রভাব বিস্তার বা তা প্রভাবিত করার (ফিক্সিং) চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে ধারা ২.১.১-এর অধীনে অভিযোগ আনা হয়েছে। 
এছাড়া দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ার কোনো প্রস্তাব বা আমন্ত্রণ পাওয়ার বিষয়টি কোনো অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়াই নির্ধারিত দুর্নীতিবিরোধী কর্মকর্তার কাছে জানাতে ব্যর্থ হওয়ার অভিযোগে ধারা ২.৪.৪-এর অধীনেও তিনি অভিযুক্ত হয়েছেন।

এর আগে মে মাসে বিসিবিআইইউ একাধিক দলের কর্মকর্তা, খেলোয়াড় ও ফ্র্যাঞ্চাইজি মালিকের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগ এনেছিল। এছাড়া চলতি মাসের শুরুর দিকে আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালার আওতায় অভিযুক্ত তিনজনের মধ্যে বিসিবির সাবেক পরিচালক মুহাম্মদ মুখলেসুর রহমানও ছিলেন।

এর আগে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন, আর্থিক সমস্যার সমাধান না হলে বিপিএল আয়োজনের কোনো সম্ভাবনা নেই। বিসিবি জানিয়েছে, সাম্প্রতিক অভিযোগগুলোর বিষয়ে তারা আর কোনো মন্তব্য করবে না। তবে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার কাছে অভিযোগের নোটিশ পৌঁছানোর পর থেকে ১৪ দিনের মধ্যে তাদেরকে আনীত অভিযোগের জবাব দিতে হবে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ

বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ