ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

দাম্পত্যের ২০ বছর পূর্তিতে ফের সুরিয়া-জ্যোতিকার ‘বিয়ে’

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৭:৪৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৭:৪৪:৪১ অপরাহ্ন
দাম্পত্যের ২০ বছর পূর্তিতে ফের সুরিয়া-জ্যোতিকার ‘বিয়ে’
দুই দশক আগে ভালোবেসে বিয়ে করেছিলেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের দুই তারকা সুরিয়া ও জ্যোতিকা। দাম্পত্যের বিশ বছর পূর্তিতে ফের ‘বিয়ে’ করলেন তারা।

সম্প্রতি নিজেদের সন্তান, পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে রাজকীয় আয়োজনে চার্চে গিয়ে শপথ নেন দুজন। পুরো আয়োজনের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তারকাদ্বয়। 

তারা এই আয়োজনের নাম দিয়েছেন ‘দ্য সিক্যুয়েল’। জ্যোতিকা তার পোস্টে লিখেছেন, ‘আমাদের ভালোবাসা ও যুদ্ধের ২০ বছর উপলক্ষে বিয়ের শপথ হালনাগাদ করে নিলাম।

না, এটা কোনো পারফেক্ট বিয়ে উদযাপন নয়। অনেক অসংগতি, অনেকটা মানিয়ে নেওয়া, বোঝাপড়া, ত্যাগ, নিঃস্বার্থভাবে একে-অপরকে ভালোবাসার উদযাপন এটা।’ মাত্র ১৯ ঘণ্টায় তাদের ‘পুনর্বিবাহ’-এর ভিডিওর ভিউ ছাড়িয়েছে ছয় কোটি ১০ লাখ! ৪৫ লাখের বেশি মানুষ ভিডিওটিতে প্রতিক্রিয়া দিয়েছেন। 

বলাবাহুল্য, সুরিয়া-জ্যোতিকার সম্পর্কের উদযাপন অন্যদের কাছে আনন্দ ও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত

সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত