ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

'ইত্যাদি' এবার নকশিকাঁথার জামালপুরে

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৭:৫০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৭:৫০:২০ অপরাহ্ন
'ইত্যাদি' এবার নকশিকাঁথার জামালপুরে
প্রকৃতি, লোকজ ঐতিহ্য ও মানুষের জীবনের গল্প নিয়ে এবার জামালপুরে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বিশেষ পর্ব। মেঘালয় সীমান্তঘেঁষা বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রের উন্মুক্ত চত্বরে নির্মাণ করা হয় এবারের মূল মঞ্চ।

নব্বইয়ের দশকের শুরু থেকেই দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে অনুষ্ঠান ধারণ করে আসছে ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় জামালপুরের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, পর্যটন ও মানুষের জীবনযাপনের নানা দিক উঠে এসেছে এবারের আয়োজনে।

দিনের আলোতেই শুরু হয় অনুষ্ঠানটির ধারণ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ভ্যাপসা গরম উপেক্ষা করে জামালপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজারো দর্শক এতে অংশ নেন। ধারণক্ষমতার চেয়ে দর্শক বেশি হওয়ায় অনেকে গাছ ও পাহাড়ের চূড়ায় বসেও অনুষ্ঠান উপভোগ করেন।

এবারের পর্বে দুটি গান রয়েছে। এর একটি গেয়েছেন পান্থ কানাই ও তসিবা বেগম। অন্যটি জামালপুরের শিল্পী মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহার দ্বৈতকণ্ঠে পরিবেশিত জেলা পরিচিতিমূলক গান। গানটির সাথে স্থানীয় বাঙালি ও গারো নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

জামালপুরকে ঘিরে দর্শকপর্বের পাশাপাশি থাকছে নকশিকাঁথা, ঐতিহ্যবাহী খাবার মিল্লি বা পিঠালি, ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ, তুলসীপুর ঘোড়ার হাট এবং নদীভাঙন ও বাল্যবিবাহে ক্ষতিগ্রস্ত পরিবার নিয়ে প্রতিবেদন। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়া ফেরদৌস হাসান বাপ্পী ও ওসনাই খাতুন দম্পতির জীবনসংগ্রাম নিয়েও থাকছে বিশেষ মানবিক প্রতিবেদন। 

বিদেশি প্রতিবেদনে তুলে ধরা হবে চীনের ঐতিহ্যবাহী শহর সুঝৌর প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধন। পাশাপাশি থাকছে কাশেম টিভির রিপোর্টার ও নাতির আলাপ, চিঠিপত্র পর্ব এবং সমসাময়িক বিভিন্ন সামাজিক অসংগতি নিয়ে বেশ কিছু তীক্ষ্ণ ও ব্যঙ্গাত্মক নাট্যাংশ।

‘ইত্যাদি’র এবারের পর্ব প্রচারিত হবে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক কেয়া কসমেটিকস লিমিটেড।

কমেন্ট বক্স
সারারাত মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়

সারারাত মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়