ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ছে বাস ভাড়া, বিআরটিএতে জরুরি বৈঠক আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি

এবার বাড়ছে বাস ভাড়া, বিআরটিএতে জরুরি বৈঠক

  • আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৬:৩১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৬:৩১:১৪ অপরাহ্ন
এবার বাড়ছে বাস ভাড়া, বিআরটিএতে জরুরি বৈঠক
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি এক লাফে ২০ টাকা বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণে বৈঠকে বসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে বাসমালিক-শ্রমিকসহ পরিবহন খাতের সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

বৈঠকে জ্বালানি তেলের নতুন দামের কারণে বাস পরিচালন ব্যয় কতটা বেড়েছে এবং সে অনুযায়ী ভাড়া কী হারে সমন্বয় করা হবে- তা নিয়ে আলোচনা হচ্ছে। তবে এখনও নতুন বাসভাড়া চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জুবায়ের মাসুদ জাগো নিউজকে বলেন, ‘তেলের দাম বাড়ায় বিআরটিএতে জরুরি বৈঠক চলছে। পরিবহন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য ও সেবার দামও বাড়ছে। সবকিছু বিবেচনায় নিয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ করা হবে বলে তারা আশা করছেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক বিআরটিএর এক কর্মকর্তা বলেন, ‘পরিবহন খাতের সব পক্ষের সাথে আলোচনা করেই ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে ভাড়া বাড়াতে মালিকপক্ষ থেকে দাবি জানানো হয়েছে।’

এর আগে রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা ও পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ সোমবার থেকে কার্যকর হয়েছে।

কমেন্ট বক্স
দেশে তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম: জ্বালানি প্রতিমন্ত্রী

দেশে তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম: জ্বালানি প্রতিমন্ত্রী