ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রোনালদো শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: প্রতিমন্ত্রী শাহে আলম ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক স্বাক্ষর গাজীপুরে কর্মস্থলে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চার সিদ্ধান্ত স্থগিত পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ডিসেম্বর থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি কার্যকর, পাবেন জানুয়ারিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ টিয়ারশেল ও ইট-পাটকেলে রণক্ষেত্র নারায়ণগঞ্জ রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা একযোগে ৪ জেলায় নতুন পুলিশ সুপার

লিটারে ১০ টাকা বেড়েছে তরল দুধের দাম

  • আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৭:২৩:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৭:২৩:১৯ অপরাহ্ন
লিটারে ১০ টাকা বেড়েছে তরল দুধের দাম
বাজারে প্রায় সব ব্র্যান্ডের প্যাকেটজাত তরল দুধের দাম লিটারপ্রতি ১০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নিয়মিত পুষ্টির অন্যতম উৎস দুধের খরচ আরও বেড়েছে। দাম বাড়ায় অনেক ভোক্তা অসন্তোষ প্রকাশ করেছেন, কেউ কেউ শিশুদের দুধ খাওয়ানোও কমিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন।

গত মাসে মিল্কভিটার আধা লিটার দুধের দাম ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা করা হয়। একই সময়ে এক লিটারের প্যাকেটের দাম ১০ টাকা বাড়িয়ে ১১০ টাকা নির্ধারণ করা হয়।

সম্প্রতি অন্যান্য ব্র্যান্ডের তরল দুধের দামও বেড়েছে। ফার্ম ফ্রেশ, আড়ং ও প্রাণ ডেইরির আধা লিটার দুধ ৫৫ টাকা এবং এক লিটারের প্যাকেট ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে।

দুধের দাম বৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। তাদের মতে, দুধ দৈনন্দিন পুষ্টির গুরুত্বপূর্ণ উৎস হলেও ধারাবাহিক মূল্যবৃদ্ধির কারণে অনেক পরিবারের জন্য তা কেনা কঠিন হয়ে পড়ছে। কেউ কেউ দাম বাড়ার কারণে শিশুদের নিয়মিত দুধ খাওয়ানোও বন্ধ করে দিয়েছেন।
রাজধানীর রামপুরা এলাকায় দুধ কিনতে আসা একজন ক্রেতা বলেন, দুধ সুষম খাদ্যের গুরুত্বপূর্ণ অংশ এবং ছোটবেলা থেকেই সবাই এর প্রয়োজনীয়তার কথা শুনে আসছেন। তাই এভাবে একবারে এতোটা দাম বাড়ানো ঠিক হয়নি।

আরেক ভোক্তা জানান, মূল্যবৃদ্ধির কারণে তিনি তার শিশুকে নিয়মিত দুধ খাওয়ানো বন্ধ করে দিয়েছেন। তার ভাষ্য, আগে নিয়মিত দুধ খাওয়ালেও দাম বেড়ে যাওয়ার পর সেই খরচ চালানো সম্ভব হচ্ছে না।

খুচরা বিক্রেতারাও বলছেন, দাম বাড়ার পর তরল দুধের বিক্রি কমে গেছে। তাদের অভিযোগ, একসাথে প্রায় সব ব্র্যান্ডের দুধের দাম লিটারপ্রতি ১০ টাকা করে বাড়ানো হয়েছে।

তবে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দুধের দাম সমন্বয় করতে হয়েছে। প্যাকেজিং উপকরণ, গ্যাস, বিদ্যুৎ ও পরিবহন খরচ বৃদ্ধির কারণে প্রতি লিটার দুধ উৎপাদনে আগের তুলনায় বেশি ব্যয় হচ্ছে।

মিল্কভিটার চেয়ারম্যান এস এম আমীর হামজা শাতিল বলেন, প্যাকেজিং উপকরণের দাম অনেক বেড়েছে। পাশাপাশি গ্যাস ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয়ও বেড়েছে। এসব কারণে প্রতিষ্ঠানটি লোকসানে চলছিল। তাই বাধ্য হয়ে দুধের দাম বাড়াতে হয়েছে।

মিল্কভিটার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কৃষক পর্যায়ে দুধের ক্রয়মূল্যও লিটারপ্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে।

এদিকে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামের মধ্যে তরল দুধের নতুন মূল্য নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বাড়তি চাপ তৈরি করেছে। ভোক্তাদের দাবি, পুষ্টির গুরুত্বপূর্ণ এই খাদ্যপণ্যটির দাম যেন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব