ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত দেশে তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ছে বাস ভাড়া, বিআরটিএতে জরুরি বৈঠক আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী

নিউইয়র্কের পথে ইরানের প্রেসিডেন্ট

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৬:০১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৬:০১:২১ অপরাহ্ন
নিউইয়র্কের পথে ইরানের প্রেসিডেন্ট
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তেহরানের মেহরাবাদ বিমানবন্দর ত্যাগের আগে তিনি জানান, আন্তর্জাতিক মঞ্চে ইরানের অবস্থান ও দেশের মানুষের স্বার্থ তিনি দৃঢ়ভাবে তুলে ধরবেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি এবং এটি আমাদের সবার জন্য মর্যাদা ও গর্বের উৎস। তাই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমরা নিজেদের অবস্থান দৃঢ়ভাবে রক্ষা করব।’ 

বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ অধিবেশনে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের পরিস্থিতি ও ওপর চলা অন্যায়ের কথা পৌঁছে দিতে এই সুযোগ পুরোপুরি কাজে লাগানোর কথা জানান ইরানি প্রেসিডেন্ট। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর এটিই শীর্ষ কোনো ইরানি কর্মকর্তার প্রথম মার্কিন মাটি স্পর্শ করার ঘটনা।

জাতিসংঘে অংশ নিতে আসা ইরানি প্রতিনিধি দলের একটি অংশকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, নিউ ইয়র্কে অবস্থানকালে ইরানি প্রতিনিধিদের চলাচলের ওপর সুনির্দিষ্ট বিধিনিষেধ বজায় থাকবে। এছাড়া পেজেশকিয়ানের গণমাধ্যম দলকে ভিসা না দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। মার্কিন সরকারের এই সিদ্ধান্তকে বৈরী আচরণ বলে তীব্র সমালোচনা করেছেন ইরানি প্রেসিডেন্টের মুখপাত্র হাবিবুল্লাহ আব্বাসি।

এদিকে বৈশ্বিক জ্বালানি পরিবহনের কৌশলগত হরমুজ প্রণালি সচল করা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্বের এক-পঞ্চমাংশ জ্বালানি পরিবহনকারী এই নৌপথে বাণিজ্যিক জাহাজের চলাচল বিঘ্নিত হওয়ায় যুক্তরাষ্ট্রের তৈরি পাল্টা অবরোধের মুখে রয়েছে ইরানি বন্দরগুলো।
 

কমেন্ট বক্স