ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত দেশে তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ছে বাস ভাড়া, বিআরটিএতে জরুরি বৈঠক আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী

১১ দলের লংমার্চে যমুনা সেতুতে কিছু গাড়ির টোল দেওয়া হয়নি: রিজভী

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৬:৩৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৬:৩৪:২৮ অপরাহ্ন
১১ দলের লংমার্চে যমুনা সেতুতে কিছু গাড়ির টোল দেওয়া হয়নি: রিজভী
১১ দলীয় জোটের উত্তরাঞ্চলমুখী লংমার্চে যমুনা সেতু দিয়ে পার হওয়া কিছু গাড়ির টোল দেওয়া হয়নি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিপুলসংখ্যক মানুষ দেখে টোল আদায়কারীরা হয়তো ভয় পেয়েছিলেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জনমনে বিভ্রান্তি ছড়াতেই বিরোধী দলের লংমার্চ কর্মসূচি। জ্বালানির মূল্যবৃদ্ধিতে বৈশ্বিক সংকটের প্রভাব তুলে না ধরে তারা ব্যক্তিগত আক্রমণ করছে।

তিনি বলেন, বিরোধী দল হিসেবে তারা সংসদ ও রাজপথে আন্দোলন করবে, যা তাদের গণতান্ত্রিক অধিকার। এ কারণে তাদের কোনো কর্মসূচিতে বাধা দেয়নি সরকার। অথচ বৈশ্বিক সংকটের প্রভাব তুলে না ধরে জনগণকে বিভ্রান্ত করছে বিরোধী দল।

রাজশাহী রেলস্টেশনে হামলার বিষয়ে রিজভী বলেন, গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা সেখানে নজিরবিহীন হামলা চালিয়েছে। জনগণের সাথে বারবার প্রতারণা করায় জনগণ জামায়াতে ইসলামীকে গ্রহণ করেনি। এখনও তারা প্রতিনিয়ত জনগণের সাথে প্রতারণা করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, সরকার ক্ষমতা গ্রহণের পর রিজার্ভ বেড়েছে। ফলে সংকট কিছুটা হলেও মোকাবেলা করা সম্ভব হচ্ছে। বৈশ্বিক সংকট কাটলে জনভোগান্তিও কমে আসবে বলে আশ্বাস দেন তিনি।

কমেন্ট বক্স