ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত দেশে তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ছে বাস ভাড়া, বিআরটিএতে জরুরি বৈঠক আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত

নিখোঁজের ২ দিন পর খালে মিলল শিশুর বস্তাবন্দি লাশ

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৭:০১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৭:০১:৪৯ অপরাহ্ন
নিখোঁজের ২ দিন পর খালে মিলল শিশুর বস্তাবন্দি লাশ
ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর খাল থেকে বস্তাবন্দি অবস্থায় মো. ইসমাইল (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে মো. রোকন নামের এক যুবককে হেফাজতে নিয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া সংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত শিশু ইসমাইল বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. আকবর হোসেনের ছেলে। আর আটক যুবক মো. রোকন ওই এলাকার মো. নান্নুর ছেলে। 

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সকালে বাসা থেকে পাশের হাওলাদার মার্কেটের দোকানের কাছে যায় ইসমাইল।

এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা গত দুই দিন ধরে আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি। পরে মঙ্গলবার সকালে খালের ভেতর ভাসমান বস্তা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা খবর দিলে পুলিশ বস্তা উদ্ধার করে। এরপর বস্তার ভেতর থেকে নিখোঁজ শিশু ইসমাইলের লাশ দেখতে পান তারা।

শিশু ইসমাইলের চাচা মো. সৈকত ইসলাম বাবু বলেন, ইসমাইলের বাবার সাথে একই এলাকার রোকন নামের এক যুবকের মোবাইল কেনাবেচা নিয়ে ঝামেলা ছিল। এর সূত্রে ধরে ইসমাইল নিখোঁজ হওয়ার দুই দিন আগে রোকন ইসমাইলের বাবাকে হুমকি দিয়ে বলেন, ‘তোকে আমি এমন করব সারাজীবন কাঁদবি।’ এর একদিন পরই ইসমাইল নিখোঁজ হয়। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা বলেন, উদ্ধার শিশুর লাশের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় রোকন নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং স্বজনরা মামলা করলে তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স