ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত দেশে তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ছে বাস ভাড়া, বিআরটিএতে জরুরি বৈঠক আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট

গাজা নিয়ে ট্রাম্পকে কড়া বার্তা ম্যাক্রোঁর 

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০৬:৫০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০৬:৫০:৫০ অপরাহ্ন
গাজা নিয়ে ট্রাম্পকে কড়া বার্তা ম্যাক্রোঁর 
গাজায় কথিত শান্তি প্রতিষ্ঠার দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে ফরাসি প্রেসিডেন্ট প্রশ্ন তোলেন, গাজায় মানবিক সহায়তা নিশ্চিত না হলে আন্তর্জাতিক সম্প্রদায় কী নীরব দর্শক হয়ে থাকবে?

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ম্যাক্রোঁ এই ক্ষোভ প্রকাশ করেন। একই মঞ্চে ট্রাম্প তার গাজা শান্তি পরিকল্পনাকে কূটনৈতিক সাফল্য হিসেবে দাবি করার মাত্র কয়েক ঘণ্টা পর পাল্টা বক্তব্য নিয়ে সামনে আসেন ফরাসি প্রেসিডেন্ট।

ম্যাক্রোঁ বলেন, কেউ কেউ শান্তির কথা বলছেন, কিন্তু বাস্তবে সেই উদ্যোগ গাজায় এক সেকেন্ডের জন্যও মানবিক সহায়তা পাওয়ার সুযোগ তৈরি করতে পারেনি। বিশ্বনেতাদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, গাজার এই নির্মম দৃশ্য কী সবাই কেবল দাঁড়িয়ে দেখবে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর লজ্জার?

জাতিসংঘের মঞ্চে নিজের মেয়াদকালের শেষ ভাষণে ম্যাক্রোঁ অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার কঠোর নিন্দা জানান। তিনি বলেন, দখলদারিত্ব চালিয়ে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার ধারণা ভুল এবং এ ধরনের পদক্ষেপ উল্টো দেশটির ভবিষ্যৎ নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলছে।

অন্যদিকে ম্যাক্রোঁর এই সমালোচনার বিপরীতে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি ট্রাম্প প্রশাসনের অবস্থান জোর দিয়ে তুলে ধরেন। তিনি দাবি করেন, ট্রাম্প সরাসরি আলোচনার মাধ্যমে জীবিত জিম্মিদের মুক্ত করেছেন এবং গাজায় ২০ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন, যা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা আনবে।
 

কমেন্ট বক্স