ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত দেশে তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ছে বাস ভাড়া, বিআরটিএতে জরুরি বৈঠক আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট

এবার এপিএলে নাম লেখালেন তাসকিন

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০৭:০০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০৭:০০:১০ অপরাহ্ন
এবার এপিএলে নাম লেখালেন তাসকিন
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের পেসারের বিষয়টি নিশ্চিত করেছে এপিএল কর্তৃপক্ষ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এপিএলের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাসকিনকে নিয়ে পোস্ট করা হয়েছে। একই তথ্য প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমও।

প্রথমবারের মতো আয়োজিত এপিএলের খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এক হাজারের বেশি ক্রিকেটার টুর্নামেন্টের জন্য নিবন্ধন করেছেন।

তাদের মধ্যে বিদেশি ক্রিকেটারের সংখ্যা পাঁচশরও বেশি। আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এপিএলের খেলোয়াড় ড্রাফট। সেখানেই তাসকিনের দল পাওয়ার বিষয়টি চূড়ান্ত হবে। 

এখন পর্যন্ত টুর্নামেন্টের কোনো নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির সাথে বাংলাদেশের এই পেসারের নাম যুক্ত হয়নি। দল পেলে লঙ্কা প্রিমিয়ার লিগ, (এলপিএল) জিম্ব-আফ্রো টি-টেন, আবুধাবি টি-টেনের পর আরেকটি বিদেশি লিগে খেলবেন টাইগার এ পেসার।
 

কমেন্ট বক্স