ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

যে কারণে আগামী শুক্র ও শনিবার খোলা থাকবে ব্যাংক 

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৫:৫১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৫:৫১:৫৩ অপরাহ্ন
যে কারণে আগামী শুক্র ও শনিবার খোলা থাকবে ব্যাংক 
হজ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো আমামী শুক্র ও শনিবার (২৫ ও ২৬ সেপ্টেম্বর) খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়, তবে আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করা হয়।

ব্যাংক খোলা রাখার সাথে সাথে কেন্দ্রীয় ব্যাংক আরো একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, লেনদেনের সময় অতিক্রম করলেও উপস্থিত জমাদানকারীদের টাকা গ্রহণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আবদুল মান্নান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ২০ সেপ্টেম্বরের স্মারকের প্রেক্ষিতে ২০২৭ সালের হজের নিবন্ধনের অর্থ জমাদানের সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার (২৫ ও ২৬ সেপ্টেম্বর) স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা রাখার নির্দেশ প্রদান করা হলো। 

একই সাথে লেনদেন সময়ের পরেও যতক্ষণ হজ নিবন্ধনের অর্থ জমাদানকারী উপস্থিত থাকবেন ততক্ষণ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতপূর্বক অর্থ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ব্যাংক কম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক।
 

কমেন্ট বক্স