ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: এবি পার্টি

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৬:২১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৬:২১:৩৯ অপরাহ্ন
জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: এবি পার্টি
জনস্বার্থের তোয়াক্কা না করে গত সাত মাসে তিনবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের স্পষ্ট বহিঃপ্রকাশ বলে দাবি করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বিশ্ববাজারের অজুহাতে একবারে বড় ধরনের ‘প্রাইস শক’ না দিয়ে ধাপে ধাপে ও ভারসাম্যপূর্ণ উপায়ে দাম সমন্বয় করার আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি : জনস্বার্থ ও অর্থনীতির ওপর প্রভাব’-শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এবি পার্টির নেতারা।

সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, সরকার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে। এর মধ্যে- ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। সামনে বোরো মৌসুম থাকায় সেচ ও কৃষিযন্ত্রের পরিচালন ব্যয় বাড়বে, যার প্রত্যক্ষ প্রভাব পড়বে কৃষিপণ্যের উৎপাদন ও পরিবহন খরচে। আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি যেখানে ছিল ৮ দশমিক ২৬ শতাংশ, সেখানে জ্বালানির এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতার ওপর নতুন করে চরম আঘাত হানবে।

আন্তর্জাতিক বাজারের চাপ মোকাবিলায় সরকারের নীতির সমালোচনা করে তিনি আরও বলেন, বিশ্ববাজারের বৈরী পরিস্থিতি সামাল দিতে হতে পারে, তবে সেই বোঝা একবারে জনগণের কাঁধে চাপিয়ে দেওয়া কোনো সঠিক সিদ্ধান্ত নয়। এই মুহূর্তে দেশের মানুষের প্রয়োজন এককালীন প্রাইস শক নয়, বরং সহনশীল প্রাইস অ্যাডজাস্টমেন্ট।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন দলের ছায়া সরকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান। 

তিনি জানান, মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ২২ হাজার ৮৭৬ কোটি টাকা লোকসানের দাবি করা হলেও ফ্রেইট, ইন্স্যুরেন্স, ট্যাক্স ও বিতরণ খরচসহ প্রকৃত ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব জনগণের সামনে উন্মোচন করা উচিত। একই সাথে বিপিসির অপচয়, সিস্টেম লস ও জ্বালানি চুরি বন্ধে একটি স্বাধীন নিরপেক্ষ অডিটের দাবি জানান তিনি।

সংকট উত্তরণে এবি পার্টির পক্ষ থেকে ১১ দফা প্রস্তাবনা পেশ করা হয়। দলটির নেতারা কৃষি ও গণপরিবহনে ব্যবহৃত ডিজেলের জন্য পৃথক মূল্যনীতি প্রণয়ন, আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু এবং সংকটকালে আমদানি শুল্ক কমানোর জোর দাবি জানান। 

এছাড়া প্রকৃত কৃষকদের জন্য বিশেষ ডিজেল সহায়তা চালু, সীমান্ত পথে জ্বালানি পাচার রোধে ডিজিটাল ট্র্যাকিং ও একটি জরুরি জ্বালানি তহবিল গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা, মো. আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুল হালিম খোকন ও উত্তরের আহ্বায়ক সেলিম খানসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
 

কমেন্ট বক্স