ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

বার্সার প্রস্তাব পেয়েও যে কারণে যোগ দেননি বুফন

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ০২:৫৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ০২:৫৯:২৭ অপরাহ্ন
বার্সার প্রস্তাব পেয়েও যে কারণে যোগ দেননি বুফন
ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের বার্সেলোনায় খেলার ইচ্ছা ছিল। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে স্প্যানিশ ক্লাবটি থেকে দ্বিতীয় গোলরক্ষক হিসেবে খেলার প্রস্তাবও পেয়েছিলেন। তবে এক অদ্ভুত কারণে সেই প্রস্তাব ফিরিয়ে ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নেন এই বিশ্বকাপজয়ী তারকা।

২০২৩ সালে ২৯ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে সব ধরনের ফুটবলকে বিদায় জানান ৪৬ বছর বয়সি এই গোলরক্ষক। অবসরের পর ইতালি জাতীয় দলের সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন তিনি। সম্প্রতি নিজের ক্যারিয়ারের শেষ সিদ্ধান্ত নিয়ে কথা বলেন বুফন।

তিনি জানান, বার্সার প্রস্তাব পাওয়ার পর গাড়ি চালানোর সময় জোভানোত্তির বিখ্যাত গান ‘বেলা’ শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন। গানটি শুনেই তিনি বার্সার প্রস্তাবে সাড়া না দিয়ে নিজের শৈশব ক্লাব পারমাতেই ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নেন।

বুফন বলেন, "বার্সা আমাকে তাদের দ্বিতীয় কিপার হওয়ার প্রস্তাব দিয়েছিল। আমি ভেবেছিলাম, রোনালদোর পর মেসির সঙ্গে খেলা অসাধারণ অভিজ্ঞতা হবে। তবে একদিন গাড়ি চালানোর সময় হঠাৎ জোভানোত্তির ‘বেলা’ শুনি। গানটি শুনে মনে হলো, যেখানে সব শুরু হয়েছিল, সেখানেই শেষ করা উচিত।"

বুফন আরও বলেন, "আমি গত ১০ বছর এই গানটি শুনিনি। কিন্তু সেদিন গান শুনে ওপরের দিকে তাকালাম এবং পারমাতেই অবসরের সিদ্ধান্ত নিলাম।"

এর আগেও বার্সেলোনায় যোগ দেওয়ার সুযোগ হয়েছিল বুফনের। ২০০১ সালে বার্সা তাকে কিনতে চাইলেও তিনি বাবার সঙ্গে আলোচনা করে জুভেন্টাসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন বুফন।

গোলরক্ষক হিসেবে বুফনের দীর্ঘ ক্যারিয়ার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ফুটবল থেকে বিদায়ের আগে এমন এক সিদ্ধান্ত তাকে আরও অনন্য করে তুলেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে