ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার: স্বাস্থমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ-রুপার দাম দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান
মেঘনায় ট্রলারডুবি

দুই দিন পর মিলল তিন ভাই-বোনের লাশ, এখনও নিখোঁজ বাবা

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ১২:১৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ১২:১৩:১৩ অপরাহ্ন
দুই দিন পর মিলল তিন ভাই-বোনের লাশ, এখনও নিখোঁজ বাবা
নদীতে ট্রলার ডুবে নিখোঁজ কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের নিখোঁজ চার জনের মধ্যে তিন ভাই-বোনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। এখনও নিখোঁজ রয়েছেন বাবা।

তলিয়ে যাওয়ার দুদিন পর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে এবং শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বৈদ্যারবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনের নদী থেকে লাশ উদ্ধার করা হয় তাদের।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া তিনজন হলেন-বড় ভাই সজীব ও ছোট ভাই শামীম ও নিখোঁজ হেলাল মিয়ার বড় মেয়ে সামিয়া। 

এর আগে, গত বৃহস্পতিবার ট্রলারে করে সোনারগাঁয়ের বৈদ্যর বাজারে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে তাদের বহনকারী ট্রলারটি ঝড় তুফানের কবলে পড়ে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচজন পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে তাৎক্ষণিক রায়েসা বেগম নামের এক নারীর লাশ উদ্ধার হলেও বাকি চারজনের খোঁজ মেলেনি। 

এরপর দুইদিন খোঁজাখুঁজির পর আজ ভোরে মেঘনা নদীতে  সামিয়ার লাশ ভেসে ওঠে। আজ সকালে সোনারগাঁ থেকে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ শ্রীমদ্দি গ্রামে নিয়ে আসা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপরজন হেলাল উদ্দিনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী