ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার: স্বাস্থমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ-রুপার দাম দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেফতার ৪

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৩:০২:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৩:০২:২৪ অপরাহ্ন
মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেফতার ৪
রাজধানীর মিরপুর-১-এ স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা ক্লিনিক সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, পুলিশ এই ধরনের ঘটনায় বিব্রত। বাকি হামলাকারীদেরও শনাক্ত করে গ্রেফতারের কাজ চলমান রয়েছে।    

এছাড়াও সংসদ সদস্যের ইন্ধনে পুলিশ নিরব ভূমিকায় ছিল কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে, আজ মহাখালী কড়াইল বস্তির টিএনটি খেলার মাঠে ‘দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, রাড্ডা সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুষ্কৃতকারী যারাই হোক, তারা খুব দ্রুত গ্রেফতার হবে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, একই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, রাড্ডা সেন্টারের মালিকানা নিয়ে যা গণ্ডগোল আছে, সেটা কোর্টে নির্ধারিত হবে।

তিনি আরও বলেন, এটা এনজিও পরিচালিত একটা মাতৃসেবাকেন্দ্র ছিল এবং টিকাদান-ইপিআই কর্মসূচি এখানে চলতো। তবে এটার মালিকানা কার আমার জানা নেই। বাংলাদেশে জমি নিয়ে ডিসপিউট (মতবিরোধ) থাকে। তার মানে এই না যে, রাতের অন্ধকারে এইভাবে কেউ ভেঙে ফেলবে। এটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত।

উল্লেখ্য, রাড্ডা সেন্টারে হামলা-ভাঙচুরের ঘটনায় গতকাল মামলা দায়ের করে ক্লিনিক কর্তৃপক্ষ। শাহ আলী থানার এই মামলায়, হানিফ মিয়া নামের একজনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে অজ্ঞাত আরও আড়াইশো জনকে।

ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, মুখোশ পরা অন্তত দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে, স্বাস্থ্যসেবা কেন্দ্রে ঢুকে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি টিকা, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ সামগ্রী লুট করেছে। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেয় দুর্বৃত্তরা। প্রায় দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। হামলার পর ক্লিনিকের জায়গায় দুর্বৃত্তদের টাঙানো, ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড নিয়েও তৈরি হয়েছে নতুন প্রশ্ন।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার : উপদেষ্টা জাহেদ

সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার : উপদেষ্টা জাহেদ